সন্ধ্যা ৬:৪২ ; বৃহস্পতিবার ; ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা

শাজাহান ওমরের নামে মামলা ঝালকাঠিতে আমু

Shongrami Bangla
৭:১৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৪

ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু ও ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শাজাহান ওমর বীর উত্তমের নামে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে। মামলায় আরও ৬০ জনের নাম রয়েছে।

গত ৪ আগস্ট ঝালকাঠি শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলা, বোমা বিস্ফোরণ ও গুলিবর্ষণের অভিযোগে মামলাটি করা হয়।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে জেলা ছাত্রদলের সহ-সভাপতি বিজয় কুমার সরকার (কেশব সুমনা) বাদী হয়ে ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচিতে যোগ দিতে বেলা সাড়ে ১১টার দিকে সাধারণ শিক্ষার্থীরা শহরের রোনালস রোডে সমবেত হন। এসময় আমির খান আমু, ব্যারিস্টার শাহজাহান ওমর ও আমির হোসেন আমুর ভায়রা ফকরুল মজিদ কিরণের নির্দেশে শিক্ষার্থীদের ওপর হামলা করা হয় ও বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় এ তিনজনসহ মোট ৬২ জনকে আসামি করে মামলা করা হয়।

মামলার অন্য আসামিদের মধ্যে আছেন- ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র লিয়াকত আলী তালুকদার, আফজাল হোসেন রানা ও প্যানেল মেয়র তরুন কুমার কর্মকার।

এ ব্যাপারে বাদী পক্ষের আইনজীবী আল মাহাবুব সুমন জানান, আদালত মামলাটি ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, আদালতের আদেশের কপি এখনো আমার হাতে এসে পৌঁছায়নি। কপি হাতে পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ব্যারিস্টার শাজাহান ওমর বীর উত্তম চারদলীয় জোট সরকারের আইন প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে