; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  কেউ কেউ গুজব রটাচ্ছে দেশকে অস্থিতিশীল করতে:প্রধানমন্ত্রী   দুর্গাসাগরে চাঞ্চল্যকর হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেফতার   সেন্ট মার্টিনে উঠছে একের পর এক রিসোর্ট কেয়াবন ও নারকেলগাছ কেটে   ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস

২২ জনের আত্মহত্যা মঠবাড়িয়ায় এক বছরে

Shongrami Bangla
12:44 pm, January 6, 2025

পিরোজপুরের মঠবাড়িয়ায় গত এক বছরে যুবক-যুবতী ও বৃদ্ধসহ ২২ জন নারী-পুরুষের আত্মহত্যার খবর পাওয়া গেছে। কেউ গলায় ফাঁস লাগিয়ে আবার কেউ বিষ পান ও বসত ঘরে রাখা চাউলের পোকা নিধন ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। এর মধ্যে অধিকাংশই যুবক-যুবতী। যাদের বয়স ২৫ এর নিচে। আত্মহত্যার আসল রহস্য জানা না গেলেও একাধিক সূত্রে জানাগেছে, কেউ প্রেমে ব্যর্থ হয়ে, দাম্পত্য কলহের জের ধরে আবার অনেকে মানসিকভাবে হতাশাগ্রস্থ হয়ে এ আত্মহত্যার পথ বেছে নেন। মঠবাড়িয়া থানা সূত্রে জানাগেছে, ২০২৪ সালের জানুয়ারী থেকে ডিসেম্বর পর্যন্ত ২২ জন নারী-পুরুষ আত্মহত্যা করেছেন। এর মধ্যে ৬ জানুয়ারী বসত ঘরে রাখা কীটনাশক পানে আত্মহত্যা করেন উপজেলার বড় মাছুয়া গ্রামের মোঃ কবির হোসেনের মেয়ে মিম আক্তার (২৪), ১৪ ফেব্রুয়ারী গলায় ফাঁস লাগিয়ে মানিকখালী গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র বৃদ্ধ সাইফুল ইসলাম (৭২), ১৬ ফেব্রুয়ারী একই ভাবে আত্মহত্যা করেন পৌরসভার মিরুখালী রোডের মোস্তফা কামালের ভাড়াটিয়া ছিদ্দিকুর রহমানের পুত্র রনি (১৬), ২রা মার্চ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন উপজেলার ধানীসাফা গ্রামের মোঃ মামুন হোসেন হাওলাদারের পুত্র মোঃ আল মাহমুদ হাওলাদার (২১), এছাড়া ২৮ মার্চ কীট নাশক পানে ভেচকী গ্রামের মৃত শাহজাহান হাওলাদারের মেয়ে শাহিনুর বেগম সুরাইয়া (৪৩), ২০ এপ্রিল নিজের গায়ের ওড়না পেঁচিয়ে বকসির ঘটিচোরা গ্রামের বাদল মিয়ার ১৩ বছরের মেয়ে শারমিন, ৩০ মে কীট নাশক পানে উপজেলার আঙ্গুলকাটা গ্রামের আইয়ূব মাতুব্বরের ১১ বছর বয়সী কন্যা সুমাইয়া শিমু, ১ জুন সন্ধ্যায় গলায় ফাঁস লাগিয়ে বকসির ঘটিচোরা গ্রামের ওমর আলীর পুত্র আশরাফুল ইসলাম, ৭ জুন সন্ধ্যায় বিষপানে উপজেলার খেতাছিড়া গ্রামের লিটন শরীফের কন্যা ফাতিমা (১৫), ১০ জুন চাউলের পোকা নিধন ট্যাবলেট খেয়ে তালতলা গ্রামের আঃ মজিদ ফরাজীর পুত্র মোঃ আলমগীর ফরাজী (৩৫), ১৭ জুন দুপুরে গলায় ফাঁস লাগিয়ে ছোট মাছুয়া গ্রামের মৃত সুলতান আকনের পুত্র সোহেল আকন (৩৫), একই ভাবে ২২ জুন বিকেলে শহরের কলেজপাড়া এলাকার মোস্তফা ফরাজীর ১৬ বছর বয়সী কন্যা মাহমুদা আক্তার মৌ, ২৫ জুলাই দক্ষিণ মিঠাখালী গ্রামের আলম বেপারীর পুত্র রাবিক বেপারী (১৮), ১৬ সেপ্টেম্বর দেবত্র গ্রামের জলিল হোসেন এর ১৩ বছর বয়সী কন্যা জান্নাতী আক্তার, ১ অক্টোবর রাতে চাউলের পোকা নিধন ট্যাবলেট খেয়ে বকসির ঘটিচোরা গ্রামের পান্না হাওলাদারের কন্যা মোসাঃ কুলসুম বিবি (২৬), কীট নাশক পানে ৮ অক্টোবর খেতাছিড়া গ্রামের বাবুল ফরাজীর স্ত্রী সাথী আক্তার (২৫), ২৪ অক্টোবর রাতে গলায় ফাঁস লাগিয়ে আন্ধারমানিক গ্রামের আলগীর সরদারের ১৭ বছর বয়সী পুত্র মোঃ সাব্বির সরদার, ১ নভেম্বর কীট নাশক পানে ঘোষের টিকিকাটা গ্রামের মৃত কাঞ্চন মিয়া হাওলাদারের পুত্র মোঃ নয়া মিয়া হাওলাদার (৬৫), একই ভাবে ১৯ নভেম্বর বেতমোর রাজপাড়া গ্রামের হযরত আলীর ১৬ বছরের মেয়ে তানিয়া, ২০ নভেম্বর দুপুরে বসত ঘরে বসে গলায় ফাঁস লাগিয়ে শহরের নিউমার্কেট এলাকার আঃ সালাম মিয়ার পুত্র নাঈম, ২১ নভেম্বর চাউলের পোকা নিধন ট্যাবলেট খেয়ে জানখালী গ্রামের ওমর আলীর ১৫ বছর বয়সী মেয়ে সাদিয়া ও ২৬ নভেম্বর সন্ধ্যায় গলায় ফাঁস লাগিয়ে উপজেলার শাখারীকাঠী গ্রামের ডালিম হাওলাদারের পুত্র মোঃ বেল্লাল হাওলাদার (২৭) আত্মহত্যা করেন। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, প্রত্যেকটি আত্মহত্যার ঘটনায়ই থানায় পৃথক পৃথক অপমৃত্যু মামলা হয়েছে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, মন্তব্য প্রতিবেদন, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে