দুপুর ১:৩১ ; মঙ্গলবার ; ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি

দড়িতে ঝুলে পালানোর ভিডিও ভাইরাল মন্ত্রীদের হেলিকপ্টারের

Shongrami Bangla
৫:৫৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৫

বিক্ষোভে উত্তাল নেপালে সহিংসতার শিকার হচ্ছেন রাজনীতিবিদ এবং তাদের পরিবারের সদস্যরা। উন্মত্ত জনতা থেকে বাঁচতে তাদের আপ্রাণ চেষ্টার একাধিক ফুটেজ এবং ছবি ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তেমনই এক ভিডিওতে দেখা যায়, নিরাপদ আশ্রয়ে যাওয়ার আশায় সেনা হেলিকপ্টারের রেসকিউ স্লিং (উদ্ধারের জন্য ব্যবহৃত ঝুলন্ত দড়ি) ধরে ঝুলছেন মন্ত্রী ও তাদের স্বজনরা।

ভুয়া খবর প্রতিরোধে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি নিষেধাজ্ঞা জারির সঙ্গে সঙ্গেই দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলমান আন্দোলন সহিংস আকার ধারণ করে। বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়া সংঘর্ষে অন্তত ২০ জনের মৃত্যু হলে পদত্যাগ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। সরকার পিছু হটা শুরু করলেও কিছুতেই থামানো যাচ্ছিল না বিক্ষোভকারীদের। একাধিক স্থান থেকে আসছিল ভাঙচুর ও আগুন দেওয়ার খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে সেনাবাহিনী। রাজধানী কাঠমান্ডুতে অনির্দিষ্টকাল এবং দেশব্যাপী শুক্রবার পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।

মঙ্গলবার কয়েক হাজার ‘জেন-জি’ বিক্ষোভকারী একত্র হয়ে একাধিক সরকারি কর্মকর্তার বাড়ি ভাঙচুর করে এবং সংসদ ভবনে আগুন দেয়। তারা যোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুঙের বাড়িতে আগুন দেয়, উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিষ্ণু পাউডেলের বাড়িতে পাথর নিক্ষেপ করে, নেপাল রাষ্ট্রীয় ব্যাংকের গভর্নর বিষ্ণু পাউডেল এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের বাড়িতে হামলা চালায়।

এক ভিডিওতে দেখা যায়, অর্থমন্ত্রীকে রাস্তায় তাড়া করে মারধর করছে বিক্ষোভকারীরা। আরেকটি ভিডিওতে দেখা যায়, পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেউবা ও তার স্বামী, সাবেক প্রধানমন্ত্রী ও নেপালি কংগ্রেস প্রধান শেরবাহাদুর দেউবার কাঠমান্ডুর বাসভবনে হামলা করা হয়।

সেনাবাহিনী হেলিকপ্টারে করে কয়েকজন মন্ত্রী ও তাদের পরিবারের সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে সক্ষম হয়। এক ভিডিওতে দেখা যায়, রক্তাক্ত অবস্থায় শেরবাহাদুর দেউবা মাঠে অসহায়ভাবে বসে আছেন, পরে কর্তৃপক্ষ এসে তাকে উদ্ধার করে। অন্য এক ভিডিওতে দেখা যায়, হেলিকপ্টারের ঝুলন্ত ঝুড়িতে কর্মকর্তাদের নিয়ে কাঠমান্ডুর একটি হোটেলের ওপর দিয়ে উড়ে যাচ্ছে, পাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠছে।

অরাজকতার সুযোগ নিতে দেখা গেছে কারাবন্দীদেরও। তারা জেলের বিভিন্ন কক্ষ ও প্রহরীদের ঘরে আগুন লাগায় এবং প্রধান ফটক ভেঙে রাস্তায় বেরিয়ে আসে। সেনাবাহিনী অবশ্য তাদের পালানোর চেষ্টা ঠেকিয়ে দিয়ে বন্দিদের বিভিন্ন কারাগারে স্থানান্তর করেছে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আন্তর্জাতিক, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিক্ষা, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে