সকাল ৮:০৬ ; মঙ্গলবার ; ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি

লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন নাসরিন ৩১ দফার

Shongrami Bangla
৪:১৩ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৫

জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি” ঘরে ঘরে পৌঁছে দিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দিনভর বরিশাল নগরীর ২১ নম্বর ওয়ার্ডে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

দলীয় নেতাকর্মীদের নিয়ে গতকাল বিকেল ৪টা থেকে রাত পর্যন্ত সাধারণ মানুষের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক সদস্য সচিব (ভারপ্রাপ্ত) আফরোজা খানম নাসরিন।

এসময় তিনি ৩১ দফার সুফল সম্পর্কে পথসভা করে স্থানীয় জনসাধারণের কাছে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন।

আফরোজা খানম নাসরিন বলেন, তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়িত হলে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে, দেশে গণতন্ত্র ও আইনের শাসন ফিরে আসবে।

তিনি আরও বলেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি মানুষের অধিকার পুনরুদ্ধারের আন্দোলন। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়ন হবে। এতে করে আগামী দিনের বাংলাদেশ হবে গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়ের বাংলাদেশ।

লিফলেট বিতরণকালে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছে দেন আফরোজা খানম নাসরিন।

এ সময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মুসা কাজল, হালিম মৃধা, জহিরুল ইসলাম লিটু, সদস্য সিরাজুল হক মৃধা, আরিফুর রহমান বাবু, দুলাল গাজী, নুরুল ইসলাম পনির।

এছাড়া ২১ নম্বর ওয়ার্ড বিএনপির মাহবুবুর রহমান বাচ্চুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, মেহেদী হাসান, মো. কাবুল, সৈয়দ ইমাদুল ফেরদৌস সাগর, রফিকুল ইসলাম, আবু সালেহ, শাহিন আকন, হাফিজুর রহমান, মোস্তফা কামাল প্রমুখ।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আফরোজা খানম নাসরীনের সমর্থনে দলীয় নেতাকর্মীরা তারেক রহমান ঘোষিত বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট প্রতিটি ওয়ার্ডের সাধারণ মানুষের বাড়িতে গিয়ে পৌঁছে দিচ্ছেন।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে