; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  গণপিটুনিতে নিহত ২ রংপুরে চুরির অভিযোগে   হামলার হুমকি ইরানের ট্রাম্পের পিক্যাক্স মাউন্টেনে   আবারও বন্ধের ঘোষণা ইরানের হরমুজ প্রণালি   আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।   প্রশাসনের মামলার আশ্বাসে ফিরলেন সাংবাদিকরা,সাংবাদিকদের ওপর হামলা   পরিদর্শনে বিমানমন্ত্রী ট্রলি বাড়ানোর নির্দেশ শাহজালাল বিমানবন্দর   কেউ কেউ গুজব রটাচ্ছে দেশকে অস্থিতিশীল করতে:প্রধানমন্ত্রী   দুর্গাসাগরে চাঞ্চল্যকর হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেফতার   সেন্ট মার্টিনে উঠছে একের পর এক রিসোর্ট কেয়াবন ও নারকেলগাছ কেটে   ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে

উজিরপুরের সাতলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা,গ্রেফতার-৯

Shongrami Bangla
5:44 am, October 25, 2026

উজিরপুরের সাতলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা,গ্রেফতার-৯

মোঃ শাহাদাত হোসেন ,উজিরপুর প্রতিনিধিঃ

বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলায় ঘটে গেল তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুন। কাওছার হাওলাদার (৩৮) নামে এক মোটরসাইকেল চালককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। এ ঘটনায় রাশেদ আমিন হাওলাদার নামে আরও এক যুবক আহত হয়েছেন। ২৩ অক্টোবর রাত ১০টার দিকে সাতলা কান্দী সড়কের গোপালগঞ্জ-বরিশাল সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সাতলা একতা বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় মৃত সান্টু হাওলাদারের ছেলে আশিকুল হাওলাদার ও মৃত মোনাফছের হাওলাদারের ছেলে কাওছার হাওলাদারের সাথে ফরিদ মোল্লার ছেলে নান্না মোল্লা,স্বজল মোল্লা, মেহেদী মোল্লা ও তাদের চাচা কাঞ্চন মোল্লার বিরোধের সৃষ্টি হয়।
পরবর্তীতে দুই পক্ষের মধ্যে বিষয়টি মিমাংসার আলোচনা চলছিল বলে জানা গেছে। তবে এরই মধ্যে ঢাকা ও বরিশাল থেকে একটি মাইক্রোবাস ও তিনটি মোটরসাইকেলে যোগে একদল ভাড়াটিয়া সন্ত্রাসী ঘটনাস্থলে এসে
রাত ১০টার দিকে সাতলা কান্দী সড়কের গোপালগঞ্জ-বরিশাল সীমান্ত এলাকায় কাওছার হাওলাদার ও রাশেদ আমিন হাওলাদার এর ওপর হামলা চালানো হয়।

হামলাকারীদের হাত থেকে বাচতে তারা পাশের বিলের পানিতে ঝাপ দেয়। এরপর সড়কের পাশে একটি বাড়িতে আশ্রয় নেন। এ সময় ১৮/২০ জন ভাড়াটিয়া সন্ত্রাসী মিলে আশ্রয় নেয়া ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে কাওছার হাওলাদারকে এলোপাথাড়ী কুপিয়ে পালিয়ে যায়।
এ সময় রাশেদ আমিন হাং দরজার আড়ালে লুকিয়ে অল্পের জন্যে প্রাণে বেঁচে যান। পরে স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে প্রথমে মায়ের দোয়া ক্লিনিকে এবং পরে কোটালীপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক কাওছার হাওলাদারকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য তার মরদেহ গোপালগঞ্জে পাঠানো হয়।

ঘটনার পরপরই সাতলা এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়দের দাবি, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফরিদ মোল্লার ছেলে নান্না মোল্লা, স্বজল মোল্লা, মেহেদী মোল্লা ও তাদের চাচা কাঞ্চন মোল্লাসহ জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এদিকে পুলিশ সারাষি অভিযান চালিয়ে ওই রাতেই পদ্মা সেতুর টোলপ্লাজা থেকে হত্যাকান্ডে জড়িত ৯ জনকে মাইক্রোবাসসহ গ্রেফতার করেছে। হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান,হত্যার ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল, বরিশাল বিভাগ, মেইন লিড, শিরোনাম, সাব-লিড, স্বাস্থ্য

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে