; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  হামলার হুমকি ইরানের ট্রাম্পের পিক্যাক্স মাউন্টেনে   আবারও বন্ধের ঘোষণা ইরানের হরমুজ প্রণালি   আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।   প্রশাসনের মামলার আশ্বাসে ফিরলেন সাংবাদিকরা,সাংবাদিকদের ওপর হামলা   পরিদর্শনে বিমানমন্ত্রী ট্রলি বাড়ানোর নির্দেশ শাহজালাল বিমানবন্দর   কেউ কেউ গুজব রটাচ্ছে দেশকে অস্থিতিশীল করতে:প্রধানমন্ত্রী   দুর্গাসাগরে চাঞ্চল্যকর হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেফতার   সেন্ট মার্টিনে উঠছে একের পর এক রিসোর্ট কেয়াবন ও নারকেলগাছ কেটে   ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো

চার বছরের অপহৃত রোহিঙ্গা শিশু উদ্ধার!! কক্সবাজার জেলা পুলিশ।

Shongrami Bangla
6:43 am, September 7, 2023
চার বছরের অপহৃত রোহিঙ্গা শিশু উদ্ধার!! মায়ের কোলে ফিরে এলো রায়হান……..
চার বছরের রোহিঙ্গা শিশু রায়হান। আবু জাফর একজন রোহিঙ্গা শরণার্থী। তার স্ত্রী রায়হানকে পেটে করে বাংলাদেশে আসে। অতঃপর রায়হানের জন্ম হয় উখিয়ার শরণার্থী ক্যাম্পে। একটু একটু করে এই বাংলার আলো বাতাসে বেড়ে ওঠে রায়হান।
প্রতিদিনের মতো সমবয়সীদের সাথে মাঠে খেলাধুলা করতে যায় সে। হঠাৎ দুইজন অপরিচিত লোক এসে রায়হানকে ২০ টাকা দিয়ে তাদের নিকট ডাক দেয়। কিছু বুঝে ওঠার আগেই রোহিঙ্গা সন্ত্রাসী সাদেক ও ফয়সাল ক্যাম্প থেকে কৌশলে বের করে নিয়ে যায় শিশুটিকে।
এরপর তাকে সিএনজিতে করে নিয়ে যায় টেকনাফ থানাধীন নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের পিছনে দুর্গম পাহাড়ে। শিশুটি বারবার বাবা-মায়ের কাছে যেতে চাইলে তার উপরে চালানো হয় পাশবিক নির্যাতন। চর-থাপ্পর এমনকি লাথি মারে শিশুদের গায়ে যাতে সে শব্দ করতে না পারে। ভয়ে নির্বাক হয়ে যায় শিশুটি।
মুক্তিপণের টাকা আদায়ের জন্য ছোট্ট শিশুটিকে মারধর করে তার বাবা মাকে শোনানো হয় কান্নার শব্দ। ২ লক্ষ টাকা দিতে হবে নয়তো বাচ্চাটিকে মেরে লাশ জঙ্গলে ফেলে দিবে এমন হুমকি প্রদান করে নরপিচাশ সাদেক।
অপহরণের সংবাদ থানায় আসা মাত্রই শুরু হয় আমাদের কার্যক্রম। মান্যবর পুলিশ সুপার মহোদয়ের নির্দেশ “যেভাবেই হোক যত দ্রুত সম্ভব শিশুটিকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার করতেই হবে” অত্যন্ত কৌশলে ধীর স্থিরভাবে আমরা অগ্রসর হতে থাকি। গভীর রাতে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা অত্যন্ত ঝুঁকিপূর্ণ জেনেও আমরা পিছ পা হয়নি।
তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি ও ভিকটিম এর অবস্থান নির্ণয় করে উখিয়া থানার চৌকস, পরিশ্রমী, আন্তরিক পুলিশ সদস্যদের নিয়ে দুর্গম পাহাড়ে শুরু হয় সাঁড়াশি অভিযান। নির্ঘুম কাটে রাত-দিন, বুকে অদম্য আশা। সফলতা চাই আমাদের।
অবশেষে গভীরে রাতে নয়াপাড়া রেজিস্টার ক্যাম্পের সি-ব্লকের হোসেনের ঘরে রোকসানার কাছ থেকে রায়হানকে উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় সাদেক ও তার সঙ্গীয় ফয়সালকে।
মায়ের কোলে ফিরিয়ে দেই শিশু রায়হানকে। এ যেন এক ঐশ্বরিক তৃপ্তি! পুলিশি জীবনের চরম পাওয়া!!
অপরাধীদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে সদা দৃঢ়প্রতিজ্ঞ কক্সবাজার জেলা পুলিশ।
সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, গণমাধ্যম, দেশজুড়ে, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে