; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

কঠোর লকডাউন,কঠোর প্রশাসন

Shongrami Bangla
9:04 am, May 17, 2021

ঈদ পরবর্তী করোনা সংক্রমণের ঝুকি এড়াতে এক সপ্তাহের জন্য কঠোর বিধিনিষেধ বা ‘লকডাউন’ বাড়ানো হয়েছে। আজ ১৭ মে থেকে বর্ধিত সময়ের লকডাউন শুরু হবে। এরি মধ্যে রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।এদিকে, সরকারের কঠোর ‘লকডাউন’ বাস্তবায়নে এরি মধ্যে মাঠে নেমেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ এবং জেলা প্রশাসন। রোববার সকালের পর থেকেই তারা প্রাথমিকভাবে তাদের কার্যক্রম শুরু করেছেন। জেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট অভিযানের পাশাপাশি সকল বিনোদন কেন্দ্রে পুলিশি চেক পোস্ট বসিয়েয়ে মেট্রোপলিটন পুলিশ।রবিবার বিকালের পর পরই মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার অধিনস্ত বঙ্গবন্ধু উদ্যান, ত্রিশ গোডাউন কীর্তনখোলা নদীর তীরে, মুক্তিযোদ্ধা পার্ক, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু, মুক্তিযোদ্ধা কাঞ্চন পার্কসহ অন্যান্য বোনাদন কেন্দ্রগুলোর প্রবেশ পথে পুলিশের চোক পোস্ট বসিয়ে দর্শনার্থীদের প্রবেশে বাধা দিতে দেখা গেছে।বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল ইসলাম বলেন, ‘১৭ মে থেকে কঠোর লকডাউন এক সপ্তাহের জন্য বৃদ্ধি করেছে সরকার।

সরকারের সেই লকডাউন কার্যকর করতেই মহানগরীর সকল বিনোদন কেন্দ্র, লেকের পাড় এবং পার্কগুলোতে পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে।তিনি বলেন, ‘চেক পোস্টে দায়েত্বরত পুলিশ সদস্যরা বিনোদন কেন্দ্রে আসা দর্শনার্থীদের প্রবেশে বাধা এবং স্বাস্থ্যবিধি মানার বিষয়ে উৎসাহিত করবে। কেউ সরকারের বিধিনিষেধ উপেক্ষা করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্ধিত মেয়াদের ‘লকডাউন’ এর সময়ের শেষ পর্যন্ত পুলিশের এই চেক পোস্ট অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ওসি নরুল ইসলাম।অপরদিকে, ‘রবিবার সকাল সাড়ে ১১টার পর স্বাস্থ্যবিধি বাস্তবায়ন এবং জনগণকে মাস্ক পড়তে বাধ্য করতে মোবাইল কোর্ট অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। অভিযানের প্রথম দিনেই ১১ ব্যক্তি এবং ১৩টি প্রতিষ্ঠানকে আড়াই হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজার ভ্রাম্যমান আদালত। এই অভিযানে সহযোগিতা করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা।

 

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
দেশজুড়ে, শিরোনাম, সাব-লিড, স্বাস্থ্য

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে