; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

নারী এমপির বাসার দিকে তাক করা সিসি ক্যামেরা

Shongrami Bangla
5:57 pm, October 5, 2021

বরগুনার সংরক্ষিত নারী আসনের এমপি সুলতানা নাদিরা সবুরের বাসার দিকে তাক করে বৈদ্যুতিক খুঁটিতে হঠাৎ বসেছে সিসিটিভি ক্যামেরা। আর তা নিয়ে বেঁধেছে গোলমাল। এমপি সুলতানা নাদিরা সবুর অভিযোগের আঙুল তুলেছেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের দিকে। তার অভিযোগ, গোপন নজরদারির উদ্দেশে এমন বন্দোবস্ত। তবে এমপি রিমনের দাবি, ‘ঝগড়ার একটি ক্ষেত্রফল’ খুঁজছেন সুলতানা নাদিরা।

পাথরঘাটা ডিগ্রি কলেজে প্রধান ফটকের উত্তর দিকের বিদ্যুতের খুঁটিতে একটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ওই ক্যামেরার সামনের দিকে সড়কের দক্ষিণে এমপি সুলতানা নাদিরার বাসা।

অন্যদিকে এমপি শওকত হাচানুর রহমান রিমন কলেজের বিপরীতে দুলাল কোম্পানির মালিকানাধীন একটি ভবনের তৃতীয় তলা ভাড়া নিয়ে বসবাস করছেন। রিমনের ভাড়া বাসা থেকে এমপি সুলতানা নাদিরার বাসভবনের দূরত্ব মাত্র ৩০ ফুট। তার স্বামী প্রয়াত সংসদ সদস্য গোলাম সবুর টুলু ২০০২ সালে বাড়িটি নির্মাণ করেন।

গোলাম সবুর টুলুর বড় মেয়ে ফারজানা সবুর রুমকি জানিয়েছেন, সম্প্রতি বাসার সামনে সিসি ক্যামেরাটি তাদের নজরে আসে। খোঁজ নিয়ে জানতে পারেন, এটি পৌরসভা বা থানার পুলিশের কেউ স্থাপন করেনি।

এমপি সুলতানা নাদিরার পরিবারের ধারণা, তাদের বাসায় নজরদারির জন্য ক্যামেরাটি এমপি শওকত হাচানুর রহমান রিমন বসিয়েছেন। নাদিরার মেয়ে রুমকি আরও জানিয়েছেন, আমার বাসায় কারা আসা-যাওয়া করে তা নজরদারি করার জন্যই এমপি রিমন ক্যামেরাটি স্থাপন করেছেন। এটি একজন নাগরিকের ব্যক্তিগত অধিকার লঙ্ঘন। আমরা বিষয়টি নিয়ে বিব্রত।

সুলতানা নাদিরা আরও বলেন, আমার বাসায় নজরদারির জন্য কেউ গোপনে ক্যামেরা স্থাপন করেছে, এটা আমার জন্য বিব্রতকর। এটি আমার গোপনীয়তা সুরক্ষার জন্য হুমকি।

সিসিটিভি ক্যামেরার বিষয়ে প্রশ্ন করা হলে পাথরঘাটা কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর হোসেন আরটিভি নিউজকে জানিয়েছেন, কলেজ কর্তৃপক্ষ এ ধরনের কোনো পদক্ষেপ নেয়নি।

পাথরঘাটা পৌরসভার মেয়র আনোয়ার হোসেন আকন জানিয়েছেন, ওই ক্যামেরা বসানোর সঙ্গে তাদের কোনো যোগ নেই। একই কথা বলছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার। তিনি ক্যামেরাটি পুলিশ স্থাপন করেনি। বিষয়টি আমরা খোঁজ নিয়ে দেখব।

তবে এমপি হাচানুর রহমান রিমন স্বীকার করে জানিয়েছেন, তার উদ্যোগেই বসেছে সিসিটিভি ক্যামেরা। অবশ্য এমপি সুলতানা নাদিরার বাসায় নজরদারির অভিযোগ উড়িয়ে দিচ্ছেন তিনি।

শওকত হাচানুর রহমান রিমন মোবাইলে আরও বলেন, আমার বাসার সামনে রাস্তার দুই দিকে দুটি সিসি ক্যামেরা বসানো হয়েছে। কারও বাসার দিকে আমি ক্যামেরা বসাইনি। আমি নিজের নিরাপত্তার জন্য রাস্তা মনিটর করতে ওই দুটি ক্যামেরা দিয়েছি। আপনি চাইলে আমি আপনাকে মনিটরে দেখাব।

এমপি সুলতানা নাদিরা সবুরের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এটা স্রেফ তাদের মনের ভ্রান্তি, আমার সঙ্গে এটা গায়ে পড়ে ঝগড়ার মতো আচরণ ছাড়া আর কিছু না।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
শিরোনাম

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে