দুপুর ১:১৩ ; মঙ্গলবার ; ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি   ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার ৪১ ডেপুটি   ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত   বরিশালে সিটি কর্পোরেশনের নিয়ম অমান্য করে বহুতল ভবন নির্মাণ এলাকাবাসীর তীব্র ক্ষোভ   স্কুলছাত্রী ধর্ষিতা প্রাইভেট শিক্ষিকার সহযোগিতায় ছেলে কর্তৃক   মজিবর রহমান সরোয়ারের মতবিনিময় আইনজীবীদের সাথে   সরকারি জমি দখল, আটকে দিলো প্রশাসন চন্দ্রমোহন বিএনপির বহিস্কৃত নেতার

কাপলের মেলা কুয়াকাটা

Shongrami Bangla
৪:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২২

ফুল ফুটুক, আর নাইবা ফুটুক আজ বসন্ত। পহেলা ফাল্গুনকে বরন আর বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় বসেছে কাপলদের মিলন মেলা। রবিবার সকাল থেকেই এসকল পর্যটকের আগমন ঘটে সৈকতে। তবে আগত পর্যটকদের মধ্যে অধিকাংশই কাপল। এসব পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে মাঠে কাজ করছে ট্যুরিষ্ট পুলিশ।

সৈকত ঘুরে দেখা গেছে, কুয়াকাটার জিরো পয়েন্টের পশ্চিম প্রান্তের লেম্বুরচর এবং পূর্ব প্রান্তের গঙ্গামতি সৈকত পর্যন্ত আগত পর্যটকদের পদচারনায় এখন মুখরিত। অনেকে আবার এসেছেন স্ব-পরিবারে। কেউ নেচে গেয়ে আনন্দ উন্মাদনায় মেতেছেন। আবার কেউ সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। এ সকল পর্যটকদের ভীড়ে পর্যটন নির্ভর ব্যবসায়িদের ব্যস্ততা দেখা গেছে।

এদিকে, ট্যুরিষ্ট পুলিশের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি রক্ষায় এবং স্বাস্থ্য সম্মত খাবার পরিবেশন ও ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক,পর্যটকদের ছবি তোলায় নিয়োজিত ক্যামেরা পার্সনদের কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।

পর্যটক দম্পতি সোহান বলেন, করোনা পরিস্থিতির কারনে দুইটি বছর ঘর কোনা হয়ে গেছি। তাই এবছর আর কোন বাঁধাই মানিনি। এখানে এসে কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য্য এবং সৈকতের রূপ বৈচিত্র উপভোগ করছি। অপর এক পর্যটক আবুল কালাম বলেন, কুয়াকাটার দীর্ঘ ১৮ কিলোমিটার সৈকতের সর্বত্রই রয়েছে সোন্দার্য্যরে ভান্ডার। এখানে প্রকৃতি প্রেমীরা এসে খুব মজা পাবেন। ভালোবাসায় আবদ্ধ যুবক-যুবতী এবং নবদম্পতিদের দখলে এখন কুয়াকাটা।

হোটেল সমুদ্র বাড়ির ব্যবস্থাপক মো.জহিরুল ইসলাম মিরন বলেন, করোনা পরিস্থিতির কারনে গতবছরের চেয়ে এবছর পর্যটকদের সংখ্যা খুবই কম। তবে সোমবার সকাল থেকে পর্যটকদের আগমন কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। যারা আছে তারা বেশির ভাগই কাপল।

হোটেল গোল্ডেন ইন’র পরিচালক কে এম জহির খাঁন বলেন, তাদের হোটেলে কাপলদের ফুলেল শুভেচ্ছা ও বাহারী চকলেট দিয়ে বরন করা হবে। তবে পর্যটকদের করোনা ভাইরাসের টিকা কার্ড এবং স্বাস্থ্যবিধি মেনেই পর্যটকদের রুম বুকিং দিচ্ছি। অনেকেই এখন অনলাইনে রুম বুকিং নিচ্ছে। আশাকরি ভালোবাসা দিবসকে ঘিরে হোটেলের সবকটি রুম বুকিং থাকবে।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারি পুলিশ সুপার মো.আবদুল খালেক বলেন, আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশের কঠোর নজরদারি রয়েছে। এছাড়া স্বাস্থ্যবিধি মানতে পর্যটকদের সচেতনতায় প্রচার প্রচারনা অব্যাহত রয়েছে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আন্তর্জাতিক, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, ধর্ম ও জীবন, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, ভোলা, মেইন লিড, লাইফস্টাইল, লাইভ ভিডিও, শিক্ষা, শিরোনাম, সাব-লিড, সাহিত্য, স্বাস্থ্য

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে