রাত ৯:২৫ ; শনিবার ; ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে

সংঘর্ষের ঘটনায় ৭০ জনের বিরুদ্ধে মামলা গ্রামবাসী ও পুলিশের

Shongrami Bangla
১২:১৮ অপরাহ্ণ, জুন ১১, ২০২২

বরিশাল ও ভোলা জেলার সীমানায় নদীর চর দখল কেন্দ্র করে ২ গ্রামবাসীর সংঘর্ষ এবং পুলিশের ওপর হামলার অভিযোগে অন্তত ৭০ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ভোলা সদর থানায় মামলাটি এজাহারভুক্ত হয়। সংশ্লিষ্ট থানা পুলিশের একজন উপ-পরিদর্শকের (এসআই) করা এই মামলায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি কাজী শাখায়াত হোসেন রুবেলসহ নামধারী ২৪ জন এবং বাকিদের অজ্ঞাতনামা দেখিয়ে মামলাটি গ্রহণ করা হয়েছে। শুক্রবার দুপুরে এই তথ্য মুঠোফোনে বরিশালটাইমসকে নিশ্চিত করেন ভোলা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন।

এর আগে বৃহস্পতিবার বেলা ২টার দিকে বরিশাল ও ভোলার সীমান্তবর্তী মহিষমারী নামক চরে দুই গ্রামবাসী এবং পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ২৮ রাউন্ড গুলি ছোড়ে। সংঘর্ষ ও গুলিবর্ষণে আট নারীসহ ১৫ জন আহত হন। এবং গ্রামবাসীর ছোড়া ইট-পাথরে ভোলা সদর থানা পুলিশের ২ সদস্য আহত হয়েছেন বলে দাবি করা হয়।

এই ঘটনায় ভোলা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ইনজামুল মামলাটি করেন। এতে সরকারি কাজে বাধাদান এবং পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে থানার একটি সূত্র।

ভোলা সদর থানা পুলিশ জানায়, মেহেন্দিগঞ্জের শ্রীপুর এবং ভোলার ভেদুরিয়ার মধ্যবর্তী একটি ব্রিজ রয়েছে। ব্রিজের দুই প্রান্তের জমি নিয়ে দীর্ঘদিন ধরেই দুই জেলার বাসিন্দাদের মধ্যে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। কিন্তু বিরোধপূর্ণ জমিতে বালু ভরাট করে ঘর নির্মাণ করছিলেন শ্রীপুরের বাসিন্দা কাজী শাখায়াত হোসেন রুবেল। এতে বাধা দেয় ভেদুরিয়ার বাসিন্দারা। বৃহস্পতিবার ঘটনার সময় রুবেল কাজী স্থানীয় অসংখ্য নারী-পুরুষ নিয়ে বিরোধপূর্ণ ওই জমি দখল করতে যাচ্ছিলেন। এসময় সীমান্তে দায়িত্বে থাকা বরিশাল এবং ভোলা জেলা পুলিশের সদস্যরা তাদের বাধা দেয়। তখন তাদের সাথে বিভিন্ন ধরনের অস্ত্র ছিলো। পুলিশের বাধা উপেক্ষা করে তারা জমি দখল করতে অগ্রসর হয় এবং একপর্যায়ে পুলিশের ওপর ইট-পাথর নিয়ে হামলা চালায়। এতে তাদের দুই সদস্য আহত হলে পুলিশ আত্মরক্ষার্থে ২৮ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে।

ভোলা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন সংগ্রামী বাংলাকে জানান, সরকারি কাজে বাধাদান এবং পুলিশের ওপর হামলার ঘটনায় শ্রীপুরের বাসিন্দা কাজী শাখায়াত হোসেন রুবেলসহ ৭০ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে