; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

রোগীর স্বজনদের সংঘর্ষ শেবাচিমে

Shongrami Bangla
7:13 pm, June 11, 2022

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজন, বন্ধু ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে ৪টার দিকে হাসপাতালের চতুর্থ তলার সার্জারী ১ ইউনিটে এই সংঘাতের ঘটনা ঘটে। এসময় হাসপাতালের বেশকিছু আসবাবপত্র ভাঙচুর করাসহ মেয়ে ইন্টার্ন চিকিৎসকদের লাঞ্ছিতের অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে সংশ্লিষ্ট বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশ গিয়ে পরিবেশ নিয়ন্ত্রণে এবং ঘটনাস্থল থেকে মৃত রোগীর সহপাঠি শাওন ও আনোয়ারকে আটক করে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বরিশাল ইসলামিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও ঝালকাঠি জেলার কাঁঠালিয়ার মহিষকান্দি এলাকার আনসার আলীর ছেলে রিয়াদুল ইসলাম রিয়াদ মোটরসাইকেলে দুই বন্ধু বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বুখাইনগর এলাকার বাসিন্দা হৃদয় এবং ওসমান গনিকে নিয়ে তালতলী বাজারের উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে কাউনিয়া থানাধীন মহাবাজ এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত তিন বন্ধুকে উদ্ধার করে স্থানীয়রা বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী ১ ইউনিটে ভর্তি করে। বেলা আড়াইটার দিকে রিয়াদের মৃত্যু হলে স্বজনেরা চিকিৎসা অবহেলার অভিযোগ তোলেন। এনিয়ে ইন্টার্ন চিকিৎসকদের সাথে তারা বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয়। রিয়াদের স্বজন মাসুদ ও তনু অভিযোগ করেনÑ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা একজন একজন করে চিকিৎসা দিচ্ছিলেন। এসময় আমরা বারবার বলছিলাম রিয়াদের অবস্থা বেশি খারাপ। কিন্তু তারা সেই কথা শোনেনি। রিয়াদ চিকিৎসা অবহেলায় মৃত্যুবরণ করে। এরপর রিয়াদের বন্ধুদের সাথে ইন্টার্নদের হাতাহাতি হয়। এর কিছুক্ষণ পর ইন্টার্ন চিকিৎসকরা এসে কান্নারত রোগীর স্বজনদের ওপর হামলা চালায় এবং ব্যাপক মারধর শুরু করে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড, স্বাস্থ্য

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে