বিকাল ৩:২৬ ; শুক্রবার ; ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি   ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার ৪১ ডেপুটি   ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত   বরিশালে সিটি কর্পোরেশনের নিয়ম অমান্য করে বহুতল ভবন নির্মাণ এলাকাবাসীর তীব্র ক্ষোভ   স্কুলছাত্রী ধর্ষিতা প্রাইভেট শিক্ষিকার সহযোগিতায় ছেলে কর্তৃক   মজিবর রহমান সরোয়ারের মতবিনিময় আইনজীবীদের সাথে   সরকারি জমি দখল, আটকে দিলো প্রশাসন চন্দ্রমোহন বিএনপির বহিস্কৃত নেতার

আব্দুল খালেক দক্ষিণাঞ্চলে শেখ হাসিনা সরকার ছাড়া অন্য কারো উন্নয়ন নেই

Shongrami Bangla
৮:২০ পূর্বাহ্ণ, অক্টোবর ১৩, ২০২২

দক্ষিণাঞ্চলে শেখ হাসিনা সরকার ছাড়া অন্য কারো উন্নয়ন নেই, সুতরাং এ অঞ্চল কেবল আওয়ামীলীগের অধিকার এখানে বিএনপি সহ অন্যান্য দলের কোন অবস্থান নেই। দেশের এই উন্নয়নকে সারা বিশ্ব যখন বাহবা দিচ্ছে তখন বিএনপি জামায়াতরা দেশকে ধ্বংস করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও খুলনা মহানগর আ’লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক।তিনি বলেন, মহামারি করোনা মোকাবেলা করেও দেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারনে সারা বিশ্ব যখন অর্থনৈতিক মন্দা ভাব ঠিক তখনো শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে চলছে।বুধবার (১২ অক্টোবর) বিকালে রেলরোডস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিক লীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন তিনি। তিনি আরো বলেন, বিএনপি- জামায়াতের কোন ষড়যন্ত্রই দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে না পেরে  নতুন করে বিএনপি-জামায়াত জনগনের সাথে মিথ্যাচার শুরু করেছে। তা‍ঁরা ইতিপূর্বে নির্বাচনে এসে খুন, গুম, অর্থপাচার করে দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছিল। তাই জনগন তাদের আর কোন দিন ক্ষমতায় দেখতে চায় না। জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টুর সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর ভ্রাতুষপুত্র বাগেরহাট -১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও বাগেরহাট -২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন , বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুজ্জামান টুকু, সাধারন সম্পাদক এ্যাড হেমায়েত উদ্দিন ভুইয়া, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা বদিউজ্জামাল সোহাগ, সদর উপজেলার চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, জেলা আওয়ামী লীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মী ও শ্রমিক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন। অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দকে ক্রেস্ট প্রদান , কেক কাটা ও রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে