; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

বাংলাদেশের চন্দন রায় ভারতের গানচিত্র নির্মাণে

Shongrami Bangla
2:37 pm, November 15, 2022

দেশের সংগীতাঙ্গনের সবার কাছেই পরিচিত চন্দন রায় চৌধুরী। তার নির্মাণে বেশ কিছু গানচিত্র সাফল্য পেয়েছে। গানচিত্রের নির্মাণশৈলিতে ব্যাপকতা এবং দৃষ্টিনন্দন বিষয়গুলো তুলে আনার ক্ষেত্রে তার ভূমিকা অসামান্য। মেধাবী এই নির্মাতা এবার দেশের গণ্ডি ছাড়িয়ে নির্দেশনা দিলেন ভারতীয় প্রতিষ্ঠানের হিন্দি গানে।

এর শিরোনাম ‘তুম আও দোবারা’। গেয়েছেন জনপ্রিয় গায়ক রাজ বর্মন। ভারতের অন্যতম বড় প্রতিষ্ঠান জি মিউজিক কোম্পানি থেকে মঙ্গলবার (১৫ নভেম্বর) প্রকাশ হয়েছে গানচিত্রটি। এ গানের কথা লিখেছেন আরাফাত মেহমুদ। সংগীতায়োজনে ছিলেন নাসিম অর্জুন ওয়াহিদ। এতে মডেল হয়েছেন গায়ক রাজ বর্মন ও অনিমা কাশ্যপ। তাদেরকে নিয়ে চন্দন গানচিত্রটি ধারণ করেছেন ভূস্বর্গ খ্যাত কাশ্মীরে। জি মিউজিকে কাজের প্রসঙ্গে চন্দন বললেন, ‘ভারত থেকে কাজের প্রস্তাব আগেও পেয়েছিলাম। কিন্তু ব্যাটে-বলে মেলেনি, তাই করা হয়নি। তবে জি মিউজিকের মতো বড় কোম্পানির কাজটি হাতছাড়া করলাম না। তাছাড়া গানটিও বেশ সুন্দর। চেষ্টা করেছি একটি মানসম্মত গানচিত্র বানাতে। বাকিটা দর্শকরা বিবেচনা করবেন। চন্দন জানান, জি মিউজিকের একাধিক কাছে ছোট পরিসরে যুক্ত ছিলেন তিনি। তবে এই প্রথম বড় আয়োজনের কোনও ভিডিও সম্পূর্ণ রূপে তিনি বানালেন। এই সফরে চন্দনের সঙ্গে ছিলেন ঢালিউডের নায়ক শিপন মিত্রও। তবে তাকে ক্যামেরার সামনে দেখা যায়নি। চন্দন জানান, তিনি পর্দার পেছনে থেকে সহযোগিতা করেছেন। সেজন্য এই তরুণ নায়কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নির্মাতা।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আন্তর্জাতিক, গণমাধ্যম, দেশজুড়ে, বিনোদন, মেইন লিড, শিরোনাম

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে