রাত ১২:৪৩ ; শনিবার ; ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি   ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার ৪১ ডেপুটি   ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত   বরিশালে সিটি কর্পোরেশনের নিয়ম অমান্য করে বহুতল ভবন নির্মাণ এলাকাবাসীর তীব্র ক্ষোভ   স্কুলছাত্রী ধর্ষিতা প্রাইভেট শিক্ষিকার সহযোগিতায় ছেলে কর্তৃক   মজিবর রহমান সরোয়ারের মতবিনিময় আইনজীবীদের সাথে   সরকারি জমি দখল, আটকে দিলো প্রশাসন চন্দ্রমোহন বিএনপির বহিস্কৃত নেতার   ইসি নিজ উদ্যোগে প্রতীক দেবে এনসিপি শাপলার বিকল্প না নিলে   এক ক্লিকে পৌঁছাবে জেলখানায় অনলাইনে জামিননামা গ্রহণ শুরু বুধবার   নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ/২০২৫ খ্রি. এর শুভ উদ্বোধন।   অভিযোগ অস্বীকার করলো ভারত খাগড়াছড়ি অশান্ত হওয়ার পেছনে জড়িত থাকার   ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দেয়নি আরব আমিরাত বাংলাদেশের ওপর : রাষ্ট্রদূত   আলী হুসেনকে ৬ মাসের জন্য বহিষ্কার ঢাবি শিক্ষার্থী   বাধা নেই ডাকসু নির্বাচনে   গৌরনদী উপজেলার টরকী বন্দরে নকল অবৈধ সিগারেট ও বিড়ি জব্দ

নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ ভোলা-লক্ষ্মীপুর

Shongrami Bangla
১০:২০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২২

বাথিং চার্জ কমানোর দাবিতে ভোলা-লক্ষ্মীপুর রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে লঞ্চ মালিক সমিতি।বুধবার (৭ ডিসেম্বর) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘটের ডাক দেন তাঁরা।

এতে ভোলার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
ভোলার ইলিশা ঘাট এবং লক্ষ্মীপুরের মজুচৌধুরীর ঘাট থেকে ছেড়ে যায়নি কোনো লঞ্চ।এদিকে আগে থেকে কোনো ঘোষণা ছাড়া হঠাৎ লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়ায় বিড়ম্বনায় পড়েছেন এ অঞ্চলের যাত্রীরা। তবে কেউ কেউ আবার বিকল্প ব্যবস্থায় ছোট ছোট ট্রলারে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।ভোলা ও লক্ষ্মীপুর উভয় ঘাটে বাথিং চার্জ বাড়িয়ে দেওয়ায় ক্ষুদ্ধ লঞ্চ মালিকরা লোকসানের আশঙ্কায় লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ রাখবেন বলে জানান তাঁরা।

লঞ্চ মালিক সমিতির পরিচালক কাজী অহিদুজ্জামান জানান, তেলের দাম বাড়ায় লঞ্চ মালিকরা লোকসানের মুখে পড়েছেন। এরই মধ্যে হঠাৎ করে বাথিং চার্জ বাড়িয়ে দিয়েছে ইজারাদাররা। বার বার চার্জ কমানোর কথা বলা হলেও তারা কমায়নি, তাই আমরা বাধ্য হয়ে লঞ্চ চলাচল বন্ধ রেখেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।তবে এ অভিযোগ অস্বীকার করে ইলিশা ঘাটের ইজারাদার সোরওয়ার্দি মাস্টার বলেন, আমরা কোনো চার্জ বাড়াইনি, হয়ত অন্য ঘাটে কোনো সমস্যা হয়েছে, তাই তারা লঞ্চ চলাচল বন্ধ রেখেছে।

ভোলা নদী বন্দরের সহকারী পরিচালক (বিআইডব্লটিএ) মো. শহিদুজ্জামান বলেন, ইজারাদার ও লঞ্চ মালিকদের সঙ্গে বিশৃঙ্খলা হয়েছে শুনেছি। সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ থাকলেও ২টি লঞ্চ ছেড়ে গেছে।ভোলার ইলিশা, বরিশাল লক্ষ্মীপুর রুটে প্রতিদিন ১৩-১৫টি লঞ্চ চলাচল করে। কিন্তু চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে