; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

মেতে উঠেছিলো আর্জেন্টিনা বাঁধ ভাঙ্গা আনন্দে সমর্থকরা

Shongrami Bangla
3:51 pm, December 20, 2022

বিশকাপ ফুটবলে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ায় নগরীতে ছিলো উৎসবের আমেজ। তবে এক সঙ্গে উৎসব আনন্দ উপভোগ করতে ফুটবল প্রেমীরা জড়ো হয়েছিল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে। হাজার হাজার ফুটবল প্রেমী তীব্র শীত উপেক্ষা করে রাতভর খোলা আকাশের নিচে বিশাল পর্দায় খেলা উপভোগ করেছে। খেলা শেষ হওয়ার সাথে সাথে আর্জেন্টিনার সমর্থকরা মোটর সাইকেল, মিনি ট্রাকসহ পতাকা নিয়ে নগরীর প্রায় সকল অলি গলিতে আনন্দ মিছিল করেছে। সাথে ভুভুজেলা বাশি, পটকা ও আতশবাজি ফুটিয়েছে সমানতালে। কনকনে শীতের মধ্যেও একেজন সমর্থকরা হৈ-হুল্লোর করতে ছুটেছে নগরীর বিভিন্ন এলাকায়। সকল মিছিল সদর রোডমুখী ছিলো। সবচেয়ে বড় সমাগম হয় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে। বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে বিশাল পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করা হয় সেখানে। উদ্যান বিশাল মাঠ পরিপূর্ন ছিলো দর্শকে। বঙ্গবন্ধু উদ্যানে বাবা-মায়ের সাথে খেলা দেখতে আসা দশ বছর বয়সী মাইশা বলেন, তিনি আর্জেন্টিনার সমর্থক। কনকনে ঠান্ডার মধ্যে খোলা মাঠে অনেক মানুষের সাথে খেলা দেখতে এসেছেন। তার মতো আরো শিশু, কিশোর ও নারীরা খেলা দেখতে বঙ্গবন্ধু উদ্যানে হাজির হয়। এছাড়াও নগরীর বিবি পুকুরের দক্ষিন পাড়ের শহীদ সোহেল চত্বরে ব্যাপক দর্শকরা খেলা প্রত্যক্ষ করে। সিংহভাগ দর্শকরা ছিলো আর্জেন্টিনার সমর্থক। বরিশাল বিশ্ববিদ্যালয় ও সরকারি বিএম কলেজ ক্যাম্পাসের একাধিক স্থানে বড় পর্দায় খেলা দেখানো হয়েছে। সেখানে শিক্ষার্থীদের সাথে তাদের সাথে বিভিন্ন এলাকার বন্ধু-বান্ধবরা এসে আনন্দঘন মুহুর্তে খেলা উপভোগ করেছে। নগরীর ৩০টি ওয়ার্ডের প্রায় সকল এলাকায় বড় পর্দায় খেলা উপভোগ করেছেন সকলেই।আর্জেন্টিনা প্রথমে দুই গোল দিয়ে এগিয়ে গেলে সমর্থকরা নিশ্চিত জয় ভেবে আনন্দঘন পরিবেশে খেলা উপভোগ করছিলো। কিন্তু দুই গোল পরিশোধ করার পর অনেকে খেলা দেখা বন্ধ করে দেন। পুলিশ পরিদর্শক শাহ মো. ফয়সল জানান, অতিরিক্ত সময়ের খেলা দেখার সাহস নেই। তাই টিভি বন্ধ করেন। মেসির গোল দেয়ার খবর পেয়ে পূনরায় টিভি চালু করেন। কিন্তু আবারো হৃদস্পদন থামিয়ে দেয়ার উপক্রম করে এমবাপপে। হতাশ হয়ে হেরে যাওয়ার আতংক কাটিয়ে শেষ পর্যন্ত খেলা দেখেন তিনি। তার মতো আরো অনেক সমর্থক আতংকে ছিলো আর্জেন্টিনা হেরে যাবে এ ভয়ে। দ্বিতীয় শট ঠেকিয়ে দেয়ার পর আশার আলো পায় তারা। জয় পেয়ে সমর্থকরা বাঁধভাঙ্গা আনন্দে মেতে উঠে। মিছিলে সবার মুখে মুখে ছিল মেসি মেসি। এভাবে দীর্ঘ সময় ধরে নগরীর প্রতিটি পাড়ায় পাড়ায় চলছে মেসি উৎসব। আর খেলায় আরো উপভোগ করতে কেউ কেউ খিচুড়ির আয়োজনও করেছেন। নগরী থেকে প্রত্যন্ত এলাকায় বিজয়ের আনন্দে মিছিল, মিষ্টি বিতরণ ও আতশবাজি ফুটিয়ে উৎসব করা হয়। নগরীর বাসিন্দা আর্জেন্টিনা সমর্থক শামীমা হোসেন বলেন, বিরতির আগে দুটো গোল দেয়ার পর আর্জেন্টিনার বিজয় নিশ্চিত ভেবেছিলাম। পরে খেলার পরিস্থিতি দেখে হার্টবিট বেড়ে যায়। নগরীর আরেক বাসিন্দা ও ব্রাজিল সমর্থক রিয়াজ পাটোয়ারী বলেন, মেসির জন্য হলেও আর্জেন্টিনার এবারের বিশ্বকাপ জেতা জরুরি ছিলো এবং তাই হয়েছে। আমরাও অনেক খুশি। অপরদিকে খেলাকে ঘিরে বরিশাল মেট্রোপলিটন ও জেলা পুলিশের পক্ষ থেকে বাড়তি সতকর্তার ব্যবস্থা করা হয়েছিলো।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আন্তর্জাতিক, খেলাধুলা, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে