রাত ৯:৩৬ ; শনিবার ; ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে

মান্তা সম্প্রদায়ের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

Shongrami Bangla
১২:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৩

বরিশালে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত জলে ভাসা মান্তা সম্প্রদায়ের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সেবা পৌঁছে দেয়ার জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। অবহেলিত এই প্রান্তিক জনগোষ্ঠীকে অত্যন্ত প্রয়োজনীয় চিকিৎসা সেবা এবং সহায়তা প্রদান করতে এ উদ্যোগ
গ্রহণ করে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস ও আমাদের প্রতিধ্বনি ফাউন্ডেশন।আজ বুধবার (১লা ফেব্রুয়ারি) বরিশালের সদর উপজেলা লাহারহাট ফেরিঘাট সংলগ্ন মান্তা সম্প্রদায়ের মাঝে মেডিকেল ক্যাম্প করে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে ৫ জন বিশেষজ্ঞ চিকিৎসকরা পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দেন। একই সময়ে শীতার্ত মান্তাদের মাঝে ২শত কম্বল বিতরণ করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের কেন্দ্রীয় অ্যাডভোকেসি, ক্যাম্পেইন ও পার্টনারশিপ সমন্বয়কারী আরিফুর রহমান শুভ, আমাদের প্রতিধ্বনি ফাউন্ডেশন’র ফাউন্ডার প্রেসিডেন্ট সানজিদা ভূঁইয়া হক, প্রতীকি যুব সংসদের প্রোগ্রাম ম্যানেজার ময়ূরী আক্তার টুম্পা এবং তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারগণ সহ
ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের সদস্যবৃন্দ।মান্তা সরদার জসিম উদ্দীন বলেন, ‘ইয়ুথনেট ২০১৯ সাল থেকে আমাদের মান্তা


সম্প্রদায়ের পাশে রয়েছে। বরিশাল জেলা প্রশাসনকে সাথে নিয়ে প্রতি শীতে কম্বল বিতরণসহ কভিডকালীন সময়ে খাদ্য সামগ্রী নিয়ে তারা আমাদের পাশে ছিল।
এবারও কম্বল বিতরণের পাশাপাশি স্বাস্থ্যসেবা বঞ্চিত মান্তাদের জন্য তারা ফ্রি মেডিক্যাল ক্যাম্প করে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে। আমরা এসব
সেবা পেয়ে অনেক খুশি।’ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের নির্বাহী সমন্বয়কারী সোহানুর রহমান জানান, আমরা জলবায়ু সুবিচার আদায়ে প্রচারাভিযানের পাশাপাশি সব সময় বিপদাপন্ন জনগোষ্ঠীর প্রতি গুরুত্ব দিয়ে থাকি। ইয়ুথনেট হাওর, চর, পাহাড়, চা বাগান- সবখানের প্রান্তিক মানুষের প্রতি আমরা সংহতি জানিয়ে তাদের জীবনমান উন্নয়নের বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে থাকি।তিনি আরো বলেন, জলে ভাসা মান্তা সম্প্রদায় সব চাইতে অবহেলিত জনগোষ্ঠি।
এদের বাড়ি নেই, ঘর নেই। আজন্ম নৌকাতেই বাস। নদীই এদের জীবন। বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পটি পিছিয়ে রাখা মান্তা সম্প্রদায়কে সহায়তা করা এবং
জলবায়ু সুবিচার আদায়ের জন্য আমাদের চলমান প্রচেষ্টার অংশ। আমরা মান্তাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে দীর্ঘমেয়াদী চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। তাদের জীবনমান উন্নয়নে সমাজ ও রাষ্ট্রকে উদ্যোগী হতে হবে। এ ভূমিহীন জনগোষ্ঠীকে সরকারি খাস জমির বন্দোবস্ত করে মূলধারায় ফিরিয়ে আনতে হবে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আন্তর্জাতিক, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, লাইভ ভিডিও, শিরোনাম, সাব-লিড, স্বাস্থ্য

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে