ভোর ৫:৪৪ ; শুক্রবার ; ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি

আজ বসন্তের পহেলা ফাগুন

Shongrami Bangla
৭:৫৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৩

লালে লাল শিমুলের ডাল, পলাশ আর গোলাপের বসেছে মেলা, হাতে হাত মিলিয়ে যুগল, ফাগুনী বাতাসে বসন্তের খেলা”। বসন্তের প্রথম দিনে জোয়ার এসেছে মরা গাঙে যেমন তেমনি ফুলে ফেঁপে উঠেছে প্রকৃতি রূপসীনী কীর্তনখোলা নদীর মতোন। নগরীর পার্কে, নদীর পাড়ে এবং বরিশাল বিশ্ববিদ্যালয়সহ কলেজের আঙ্গিনায় আজ বসন্ত বরণের চলছে নানারকম আয়োজন। সরকারি মহিলা কলেজের উঠানে দেখা গেছে গোলপ, চামেলি ও গাদা ফুলের ভিড়ে শিমুলের ঝলসানো রূপ। পাশে আম গাছে সাদা মুকুট মুগ্ধতা বাড়িয়েছে চারপাশে। নগরীর ঐতিহ্যবাহী পদ্ম পুকুরে যেন হুমড়ি খেয়ে পড়েছে ফাগুনের সব আগুনের ঝলক। একইসাথে ভালোবাসা দিবসের আহ্বান যেন জলে স্থলে আকাশে বাতাসে। দূর থেকে ভেসে আসে কোকিলের কুহুটান। প্রকৃতির এই রূপ ও বৈচিত্র্য দেখেই কবি সুভাষ মুখোপাধ্যায় কবি লিখেছেন ‘ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত’। ষড়ঋতুর পরিক্রমায় প্রকৃতিতে এসেছে ঋতুরাজ বসন্ত। সেই ঋতুরাজ বসন্তের প্রথম দিন আজ। কোকিলের মধুর কুহু ডাক, রঙিন ফুলের আগুনে রূপ মনে দোলা দিয়ে যায়। গাছে গাছে ছড়িয়ে রয়েছে আমের মুকুল। অলৌকিক স্পর্শে জেগে উঠেছে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, নাগলিঙ্গমসহ কতশত ফুল। মধুকর ব্যস্ত মধুপানে। সত্যি সত্যি বসন্ত ঋতুরাজ। এই দিনে অসংখ্য রমণী বাসন্তী রঙে নিজেদের রাঙিয়ে সড়ক ও পার্ক, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরসহ দেশজুড়ে মুখর থাকবেন প্রিয় মানুষের সঙ্গে। কারও আজ হারিয়ে যাওয়ার নেই মানা। যারা আগামীকাল ১৪ ফেব্রুয়ারী ভ্যালেন্টাইন্স বা ভালোবাসা দিবস উপলক্ষে জড়ো হবেন, তাদের জন্য প্রকৃতির এই উদাত্ত আহ্বান কাল নয় আজই বাংলার ভালোবাসা দিবস।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, জাতীয়, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড, সাহিত্য

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে