ভোর ৫:৪৪ ; শুক্রবার ; ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি

সাবেক হেড ক্লার্কের মরদেহ উদ্ধার প্রাণিসম্পদ দপ্তরের

Shongrami Bangla
৮:১৮ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৩

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিষখালী নদীতে ভাসছিল প্রাণিসম্পদ দপ্তরের সাবেক হেড ক্লার্ক শাখাওয়াত হোসেন ওরফে শুক্কুর খানের (৭৫) মরদেহ।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত শাখাওয়াত হোসেন বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের দাওয়কাঠি গ্রামের বাসিন্দা। তিনি প্রাণিসম্পদ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের হেডক্লার্ক ছিলেন। রঙ্গশ্রী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য গোলাম মোস্তফা বলেন, বিষখালী নদীর নাইয়া পাড়া এলাকা থেকে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরিবারের বরাতে ইউপি সদস্য বলেন, বিকেলে বৃষ্টির পর তিনি ঘর থেকে বেরিয়ে মীরের হাটে আসেন। এরপর কি হয়েছে কেউ বলতে পারে না। পরে তাকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করেছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি কীভাবে নদীতে পড়েছেন সেই বিষয়ে কেউ কিছু বলতে পারেনি। মৃতের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। তবুও মরদেহের ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড, স্বাস্থ্য

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে