; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

আ.লীগ ‍এবং ছাত্রলীগ উত্তেজনায় সাংবাদিক হেনস্থা বরিশালে

Shongrami Bangla
6:12 am, May 18, 2023

বরিশাল সিটি কর‌পো‌রেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আবুল খা‌য়ের আব্দুল্লাহ খোকন সের‌নিয়াবা‌তের সঙ্গে সদর উপজেলার জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা শেষে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে কথা কাটাকা‌টি ও ঠেলাঠেলির ঘটনা ঘ‌টে‌ছে।ছবি ধারণ কর‌তে গি‌য়ে তো‌পের মুখে পড়‌তে হয় বিভিন্ন টেলিভিশন চ্যানেলের ক‌্যামেরাপারসন ও পত্রিকার ফ‌টো সাংবাদিকদের।ওই সময় বেশ কয়েকজন সাংবাদিককে অবরুদ্ধ ক‌রে রাখার অভিযোগ ওঠেছে ওইসব আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা‌দের বিরুদ্ধে।বুধবার (১৭ মে) সন্ধ্যার পর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহামুদুল হক খান মামুনের বাসভবনে এই ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানায়, নৌকার প্রার্থীর মতবিনিময় সভা শেষে প্যাকেট বিতরণ ও বক্তব্য দেওয়া নি‌য়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারু‌খের দুই অনুসারী জেলা পরিষদের সদস্য আওয়ামী লীগ নেতা শ‌হিদুল ইসলাম ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জোবা‌য়ের আব্দুল্লাহ জিন্নাহ দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। এরপর দুই গ্রুপের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এই ঘটনার ভিডিও ও স্থিরচিত্র ধারণ কর‌তে গেলে সাংবাদিকদের বাঁধা দি‌য়ে তা‌দের অবরুদ্ধ ক‌রে রাখেন ওই দুইজনের সমর্থকেরা। প‌রে সিনিয়র নেতাদের হস্ত‌ক্ষে‌পে পরিস্থিতি শান্ত হয়। এশিয়ান টেলিভিশনের ক‌্যা‌মেরাপারসন আজিম শরীফ বলেন, হাতাহাতির ঘটনার ছবি ধারণ কর‌তে গেলে ছাত্রলীগের লোকজন আমা‌দের ক্যামেরার ওপর হামলা করে। এ নি‌য়ে ধস্তাধস্তিও হয় আমা‌দের সঙ্গে। এক পর্যায়ে আমিসহ আমাদের প্রায় ৩০/৩৫ জন সহকর্মীকে এক‌টি রুমের মধ্যে আট‌কে রাখা হয়। প‌রে আওয়ামী লীগের সিনিয়র নেতারা এসে আমা‌দের মুক্ত করেন।

এছাড়া বাইরে থাকা সাংবাদিকদের ক্যামেরায় হাত দি‌য়েও ছবি তুল‌তে বাঁধা দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানান চিত্র সাংবাদিক রা‌সেল।আওয়ামী লীগ নেতারা জানায়, নৌকার প্রার্থী‌কে বিব্রত কর‌তে এই ধরণের ঘটনা ঘটিয়েছে ওই দুইটি পক্ষ।এ বিষ‌য়ে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জোবা‌য়ের আব্দুল্লাহ জিন্নাহ বলেন, তুচ্ছ বিষয় নি‌য়ে কথা কাটাকাটি হ‌য়ে‌ছে, আর কিছুই না। মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহামুদুল হক খান মামুন জানান, তুচ্ছ বিষয় নি‌য়ে ঝামেলা হ‌য়ে‌ছি‌ল। প‌রে বিষয়‌টি মীমাংসা ক‌রে দেওয়া হ‌য়ে‌ছে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, রাজনীতি, শিক্ষা, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে