দুপুর ১:৩০ ; বুধবার ; ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে

প্রশাসনের হুঁশিয়ারি বরিশাল সিটি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন

Shongrami Bangla
৭:০৫ পূর্বাহ্ণ, মে ২৯, ২০২৩

বরিশাল সিটি নির্বাচন ঘিরে প্রার্থীদের প্রচার-প্রচারণা চলছে। এখন পর্যন্ত তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর না পাওয়া গেলেও, মোটরসাইকেল মহড়াসহ বিভিন্নভাবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। বহিরাগতরা নির্বাচনী এলাকায় প্রবেশ করছে বলে অভিযোগ কোন কোন প্রার্থীর। শনিবার প্রধান নির্বাচন কমিশনারের উপস্থিতিতে মতবিনিময় সভায় এসব অভিযোগ তোলেন প্রার্থীরা।

তবে নির্বাচনী পরিবেশ বজায় রাখতে প্রশাসনিক নজরদারি বাড়ানোর পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনী তাদের তৎপরতা বাড়াচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সেইসঙ্গে নির্বাচনী বিধি মেনে চলার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা। বরিশাল জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেছেন, সবাই নির্বাচনী আচরণ বিধি মেনে চলবেন। আমরা একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সচেষ্ট থাকবো। যেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে। তিনি বলেন, নির্বাচনে অপরাধ রোধ এবং আচরণ বিধি প্রতিপালনের জন্য ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠ পর্যায়ে এরইমধ্যে কাজ শুরু করেছেন। যারা ভোট গ্রহণের দিন পর্যন্ত দায়িত্ব পালন করবেন। তিনি প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, দেয়াল লিখন বা দেয়ালে পোস্টার লাগানো আচরণ-বিধি লঙ্ঘন। এরকম অভিযোগ আমাদের কাছে আসছে, অতিসত্বর সংশ্লিষ্ট প্রার্থীরা এগুলো অপসারণ করুন, নয়তো বিপুল পরিমাণ অংকের জরিমানা গুনতে হবে।

এদিকে, বহিরাগতদের নির্বাচনী কাজের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, আমরা এরইমধ্যে চেকপোস্ট বসিয়েছি, সেখান থেকে বেশ কিছু যানবাহন আটকও করেছি। দুই-এক দিনের মধ্যে চেকপোস্টের সংখ্যা বাড়ানো হবে। যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বা মাস্তানি করতে পারে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি বলেন, ‘মাঠে আমাদের বিশেষ শাখার পুলিশ সদস্যরাও কাজ করছেন। তাই সবাইকে বিধি মেনে চলার জন্য বলছি। বিশেষ করে টাকা-পয়সা দিচ্ছে এমন কাউকে পেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ফলে এ ধরনের কর্মকা-ে জড়িত থাকলে প্রার্থীদের অপমানজনক অবস্থায় পড়তে হতে পারে বলে সতর্ক করেন বিএমপি কমিশনার।’

নির্বাচনকে ঘিরে চাহিদার থেকে ফোর্স বেশি রাখা হবে জানিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এই শীর্ষ কর্মকর্তা বলেন, ‘ প্রতিটি ওয়ার্ডে একটি মোবাইল টিম রাখার কথা বলেছে নির্বাচন কমিশন। সেই অনুযায়ী ৩০ ওয়ার্ডে ৩০টি মোবাইল টিমের প্রয়োজন হলেও আমরা বাড়িয়ে ৪৮টি করেছি। যাতে সবাই নির্ভয়ে কেন্দ্রে আসতে পারে। বেশ কয়েকটি কেন্দ্র রয়েছে যেখানে আমাদের গাড়ি যাবে না, সেখানে মোটরসাইকেলে মোবাইল টিমের ব্যবস্থা রাখা হয়েছে। নির্বাচনের ১২৬ কেন্দ্রের মধ্যে ১০৬টি কেন্দ্রকেই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে জানিয়ে এই কর্মকর্তা বলেন, ‘গুরুত্বপূর্ণ কেন্দ্রে চারজন ফোর্সের জায়গায় সাতজন দেওয়া হচ্ছে। শুধু সাতজন পুলিশ সদস্যই নয়, আনসার সদস্য মিলিয়ে এসব কেন্দ্রে ১৮-১৯ জন আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবে। ১৫-২০ জন পুলিশ সদস্যকে মিলিয়ে পর্যাপ্ত স্ট্রাইকিং ফোর্স রাখা হবে। সেইসঙ্গে থাকবে স্ট্যান্ডবাই ফোর্সও। নির্বাচনের প্রতিটি কেন্দ্রে আমাদের অফিসাররা গিয়েছে, আমরা নিজেরা ম্যাপ তৈরি করেছি এবং আমাদের কার্যক্রম সাজিয়েছি। যাতে সবাই নিশ্চিন্তে কেন্দ্রে যেতে পারেন।

নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান বলেছেন, আমার দায়িত্ব হচ্ছে ভোটারকে কেন্দ্র পর্যন্ত পৌঁছে দেওয়া এবং তার ভোট নিজের ইচ্ছে মতো যাকে খুশি তাকে দিতে পারে। সেই নিশ্চয়তা আমরা আজ দিয়ে যাচ্ছি। আমরা গাইবান্ধা, ঝিনাইদহ, মেহেরপুর ও গাজীপুরে ইতোমধ্যে এটা করে দেখিয়েছি। বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে সিসি টিভি ক্যামেরা লাগানো হবে। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ, র‌্যাব, এপিবিএন, আনসারদের পাশাপাশি বিজিবি থাকবে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, রাজনীতি, লাইভ ভিডিও, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে