রাত ৯:৫১ ; শনিবার ; ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে

বরিশালে সংযোগের দাবিতে বাসদের বিক্ষোভ ভোলার গ্যাস

Shongrami Bangla
৭:২০ পূর্বাহ্ণ, মে ২৯, ২০২৩

ভোলার গ্যাস ঢাকায় সরবরাহের চুক্তি বাতিল করে বরিশালসহ দক্ষিণাঞ্চলের কারখানায় ও আবাসিক সংযোগ দেয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১ টায় সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার উদ্যোগে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাসদ জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ বরিশা জেলা শাখার সদস্য সন্তু মিত্র, মানিক হাওলাদার, দুলাল মল্লিক, বাসদ কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য ইমাম হোসেন খোকন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ১৩নং ওয়ার্ড শাখার সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব অপূর্ব দাস ও বাসদ সমর্থক মনজুর আলম। বক্তারা বলেন, গত ২১ মে ইন্ট্রাকো কোম্পানির সাথে সরকারের ১০ বছর মেয়াদী চুক্তি হয়েছে যার আওতায় দ্রুতই ভোলার গ্যাস সি এন জি করে ঢাকার বিভিন্ন শিল্পাঞ্চলে সরবরাহ করা হবে। ভোলায় গ্যাস উদ্বৃত্ত থাকার কথা বলে এই চুক্তি করা হচ্ছে। অথচ বরিশালের শিল্পাঞ্চলসহ আবাসিক খাত এখন পর্যন্ত এই গ্যাসের সংযোগ পায়নি।

বক্তারা আরও বলেন, ভোলার গ্যাস দিয়ে বরিশালসহ অনুন্নত দক্ষিণাঞ্চলের মানুষের উন্নয়ন দীর্ঘদিনের দাবি। এই গ্যাস দিয়ে বরিশালের কলকারখানায় ও আবাসিক খাতে গ্যাস সংযোগ দেয়ার বিষয়ে জনগণের দাবির প্রেক্ষিতে সর্বশেষ ২০১৮ সালেও প্রধানমন্ত্রী বরিশালে সমাবেশ করে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারপরও বরিশালে গ্যাস সরবরাহের কোন ব্যবস্থা না করে ঢাকার শিল্পাঞ্চলে গ্যাস সরবরাহের এই চুক্তি দক্ষিণাঞ্চলের জনগণের সাথে বিশ্বাসঘাতকতা। এই চুক্তি দক্ষিণাঞ্চলের উন্নয়নকে বহুগুণ পিছিয়ে দেবে।

অবিলম্বে ইন্ট্রাকোর সাথে এই চুক্তি বাতিল করে ভোলার গ্যাস বরিশাল বিভাগের কলকারখানা ও আবাসিক খাতে সরবরাহের দাবি জানান। অন্যথায় বরিশালবাসীকে সাথে নিয়ে ভোলা রোডমার্চ,লংমার্চের মত কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেয় বক্তারা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হল চত্বরে এসে শেষ হয়।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে