; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

বরিশালে ‘গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ ১৯৭১’ শীর্ষক দশম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ১৭ জুন ২০২৩

Shongrami Bangla
8:05 pm, June 17, 2023

বরিশালে ‘গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ ১৯৭১’ শীর্ষক দশম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
আজ ১৭ জুন ২০২৩, সকাল ৯ টায় গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্রের উদ্যোগে সরকারি বরিশাল কলেজ মিলনায়তনে ‘গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ ১৯৭১’শীর্ষক প্রশিক্ষণ কোর্সের দশম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণ কোর্সটি পরিচালিত হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল এর সহযোগীতায়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য রাষ্ট্রবিজ্ঞানি অধ্যাপক ড. হারুন-অর-রশীদ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের চেয়ারম্যান অধ্যাপক আব্বাস উদ্দীন খান।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গণহত্যা জাদুঘর ট্রাস্টের সভাপতি বঙ্গবন্ধু অধ্যাপক ড. মুনতাসীর মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. চৌধুরী শহীদ কাদের।
খুলনাস্থ ‘১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর’-এর অন্তর্গত গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্রের উদ্যোগে নিয়মিত দেশের বিভিন্ন জেলাতে পোস্ট-গ্র্যাজুয়েট ট্রেনিং [পিজিটি] কোর্স পরিচালিত হয়। পদ্ধতিমাফিক গবেষণার মাধ্যমে গণহত্যা ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে সারাদেশ থেকে তুলে আনা ও ছড়িয়ে দেয়াটা এই প্রশিক্ষণ কোর্সের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য। প্রশিক্ষিত গবেষকরা সারাদেশ থেকে মুক্তিযুদ্ধের নানা অজানা ভাষ্য ও ইতিহাসকে তুলে আনেন। গবেষক তৈরি করার মাধ্যমে মুক্তিযুদ্ধ ও গণহত্যার ইতিহাস জনমানুষের মুখে থেকে তুলে নিয়ে আসা হবে এবং এই প্রশিক্ষণে স্থানীয় গবেষকদের অংশগ্রহণ মুক্তিযুদ্ধ ও ইতিহাস ছড়িয়ে পড়বে সর্বস্তরে। মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে এমন নানা সৃজনশীল উদ্যোগের প্রয়োজনীয়তাকে গণহত্যা জাদুঘর সর্বদা স্বীকার করে, এবং সে লক্ষ্যে নিরন্তর কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে খুলনা, রাজশাহী, দিনাজপুর, বরিশাল, কুমিল্লা, ঢাকা ও যশোরে ৯টি প্রশিক্ষণ কোর্স পরিচালিত হয়।
দেশ বরেণ্য গবেষক, শিক্ষক, ইতিহাসবিদ ও সাংবাদিক এই কোর্সে প্রশিক্ষণ প্রদান করবেন। বরিশাল বিভাগের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষামূলক প্রতিষ্ঠানের শিক্ষক, গবেষক, সাংবাদিকরা এতে যোগ দিচ্ছেন। প্রশিক্ষণ কোর্সের আওতায় মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, গণহত্যা, গবেষণা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে। লেকচার, প্রশ্নোত্তর, ক্রিটিক্যাল থিংকিং, মুক্ত-আলোচনা ও মাঠ-পর্যায়ের গবেষণাভিত্তিক থিসিস-এর মাধ্যমে এই প্রশিক্ষণ দেয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা গণহত্যা জাদুঘরের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়তে ও ইতিহাস বিকৃতি রোধে গণহত্যা জাদুঘর আয়োজিত এই প্রশিক্ষণ কোর্সের গুরুত্ব নিয়ে সবাই আলোচনা করেন। সবাই আশা ব্যক্ত করেন যে, এমনতর কর্মকাণ্ড দেশের বুদ্ধিবৃত্তিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, ভোলা, মেইন লিড, লাইভ ভিডিও, শিক্ষা, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে