; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

সাতবার টোল–চাঁদা এক আমে

Shongrami Bangla
5:27 am, June 23, 2023

খাগড়াছড়িতে বাগানে বাগানে এখন কড়া মিষ্টি স্বাদের আম্রপালি আম। ফলনও ভালো হয়েছে এবার। তবু কৃষকের মুখে হাসি নেই। কারণ, এই আম্রপালি অন্য জেলায় নেওয়ার সময় পথে পথে সরকারি সংস্থার টোল ও অবৈধভাবে নানা সংগঠনকে চাঁদা দিতে হয়। খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও ঢাকায় নেওয়ার পথে দিতে হয় এই চাঁদা ও টোল। আমচাষি ও ব্যবসায়ীদের অভিযোগ, একই আমের গাড়ি থেকে পৌরসভা ও জেলা পরিষদ মোট তিন দফায় টোল আদায় করছে। আবার তিন আঞ্চলিক দলের নাম ভাঙিয়ে নেওয়া হয় তিন দফা চাঁদা। এর বাইরে পুলিশকেও গাড়িপ্রতি এক দফা চাঁদা দিতে হয় বলে অভিযোগ রয়েছে। তাতে দুই টনের প্রতি গাড়িতে সাতবার টোল-চাঁদায় কমপক্ষে ৬ হাজার ৯০০ টাকা বাড়তি খরচ হচ্ছে ব্যবসায়ীদের। কেজিতে বাড়তি খরচ দাঁড়ায় তিন টাকার কম-বেশি। পাহাড়ের বাকি দুই জেলায় আম পরিবহনে এত বাড়তি খরচ হয় না। বান্দরবানে দুই টনের গাড়ি থেকে সব মিলিয়ে সাড়ে তিন হাজার টাকা ও রাঙামাটিতে আদায় হয় আড়াই হাজার টাকা।

টোল ও চাঁদার মতো বাড়তি খরচের হিসাব করে অনেক ব্যবসায়ী এবার খাগড়াছড়ি থেকে আম নিতে নিরুৎসাহিত হচ্ছেন বলে জানিয়েছেন চাষিরা। তাঁরা বলছেন, গত বছর এমন সময়ে খাগড়াছড়িতে প্রতি কেজি আম বিক্রি হয়েছে ৪০ থেকে ৪২ টাকায়। এখন বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩২ টাকায়। জেলার আমচাষি মাইশছড়ির রবিন চাকমার মুখেই শোনা যাক। রবিন চাকমা ২৫ একরের বাগানের পাঁচ একর আম ইতিমধ্যে বিক্রি করেছেন। রবিন চাকমা জানান, কিছুদিন আগে এক ব্যবসায়ী ঢাকা থেকে এসে তাঁর বাগান দেখে গেছেন। কিন্তু পরে পরিবহনের পাশাপাশি অন্যান্য খরচ দেখে তিনি আম না নিয়েই ফিরে যান। এ বিষয়ে জানতে চাইলে খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আঞ্চলিক দলগুলোর চাঁদাবাজির বিষয়ে কেউ অভিযোগ করে না। করলে ব্যবস্থা নেব। এ ছাড়া জেলা পরিষদ ও পৌরসভার টোলের বিষয়টিও জানি না। এখন যেহেতু জানলাম, আমি খতিয়ে দেখব।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে