; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

কাঁচা মরিচের দাম আবার বাড়ল চট্টগ্রামে

Shongrami Bangla
8:49 am, July 4, 2023

গতকাল সোমবার ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হলেও আজ মঙ্গলবার রিয়াজউদ্দিন বাজার পাইকারি পর্যায়ে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৩০০ থেকে ৩২০ টাকায়। আজ মঙ্গলবার সকালে নগরের রিয়াজউদ্দিন বাজার এলাকায়,আড়তে জোগান কম হওয়ায় চট্টগ্রামে পাইকারি পর্যায়ে দাম বেড়েছে কাঁচা মরিচের। চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারের আড়তগুলোয় আজ মঙ্গলবার প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৩০০ থেকে ৩১০ টাকায়। গতকাল সোমবার ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।খোঁজ নিয়ে জানা গেছে, নগরে গতকাল সন্ধ্যা পর্যন্ত পাইকারি পর্যায়ে ২০০ থেকে ২২০ টাকায় কাঁচা মরিচ বিক্রি হয়েছে। চাহিদা অনুপাতে সরবরাহ কমতে থাকলে রাতে বাড়তে থাকে দাম।রিয়াজউদ্দিন বাজারে সবজির আড়ত, পাইকারি ও খুচরা—তিন ধরনের বাজারও রয়েছে।

রিয়াজউদ্দিন বাজার আড়তদার সমিতির সাধারণ সম্পাদক ফারুক শিবলী প্রথম আলোকে বলেন, গত রোববার রাতে মরিচের সরবরাহ বাড়ে বাজারে। ফলে গতকাল দাম কমে যায়। তবে গতকাল রাতে সরবরাহ কমতে থাকায় মোকাম পর্যায়ে দাম বাড়ে। ফলে আজ পাইকারি পর্যায়ে দাম বাড়ে।

জানা গেছে, সাধারণত মাগুরা, বগুড়া ও জামালপুরের মোকামগুলো থেকে চট্টগ্রামের আড়তগুলোয় কাঁচা মরিচ এসে থাকে। খরা, বৃষ্টিসহ ইত্যাদি কারণে কাঁচা মরিচের গাছ নষ্ট হওয়ায় দেশীয় মরিচের সরবরাহ কমে যায়। এ কারণে গত জুন মাসের শুরু থেকে অস্বাভাবিকভাবে বাড়তে থাকে কাঁচা মরিচের দাম। গত ২৫ জুন ভারত থেকে কাঁচা মরিচ আমদানি অনুমতি দেয় সরকার।

সরেজমিনে রিয়াজউদ্দিন বাজারের খুচরা বাজার ঘুরে অধিকাংশ সবজি বিক্রেতার কাছে মরিচ পাওয়া যায়নি। পাইকারি পর্যায়ে বিক্রেতারা ৩১০ থেকে ৩২০ টাকায় বিক্রি করছেন এসব মরিচ।
এদিকে, পাইকারি পর্যায়ে দাম বাড়ায় প্রভাব পড়েছে খুচরা পর্যায়ে। নগরে খুচরা পর্যায়ের বড় বাজর বহদ্দারহাট কাঁচাবাজার। সেখানকার সবজি বিক্রেতা মো. মনিরুল ইসলাম বলেন, পাইকারি বাজার ঘুরেও পরিমাণমতো কাঁচা মরিচ মিলছে না। খুচরা পর্যায়ে আজ সকাল থেকে প্রতি কেজি কাঁচা মরিচ ৩৮০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে