; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

আ.লীগের মনোনয়ন জরিপে এগিয়ে থাকলেই

Shongrami Bangla
9:13 am, July 4, 2023

মাঠ পর্যায়ের জরিপে এগিয়ে থাকলেই মিলবে আওয়ামী লীগের মনোনয়ন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই কৌশল নিয়ে চট্টগ্রাম-১০ আসনে মহিউদ্দিন বাচ্চুকে দলীয় মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বন্দরনগরীর সাবেক এই ছাত্রনেতার অবস্থান আওয়ামী লীগের জরিপে এক নম্বরে রয়েছে। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার রাতে গণভবনে অনুষ্ঠিত সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এই তথ্য জানিয়ে বলেন, প্রার্থিতা বিবেচনায় এখন থেকে জরিপ প্রতিবেদনকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। সংশ্লিষ্ট সূত্র যুগান্তরকে এই তথ্য জানিয়েছে। মনোনয়ন বোর্ডের সূত্রগুলো জানায়, জরিপে এগিয়ে থাকা ছাড়াও মহিউদ্দিন বাচ্চুকে প্রার্থী করার ব্যাপারে বিবেচনায় নেওয়া হয়েছে দলের জন্য তার অবদান এবং চট্টগ্রামে আওয়ামী লীগের নতুন প্রজন্মের নেতৃত্ব তৈরির বিষয়টি। সাবেক এই ছাত্রনেতা দীর্ঘদিন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ ও পরবর্তী সময়ে যুবলীগের নেতৃত্ব দিয়েছেন। দলের জন্য তরুণ নেতৃত্ব হিসাবে তিনি বিশেষ অবদান রেখেছেন বলে মনে করেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্যরা। মনোনয়ন বোর্ড সভায় উপস্থিত ছিলেন এমন এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিভিন্ন মাধ্যমে মাঠ পর্যায় থেকে সংগৃহীত তথ্যে এক নম্বরে ছিলেন বাচ্চু। এ বিষয়টি তার মনোনয়ন নিশ্চিতের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে।  তিনি আরও জানান, মনোনয়ন বোর্ডের সভায় দলের চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী মনোনয়ন ছাড়াও আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মাঠ পর্যায়ে জোরালোভাবে নির্বাচনের কাজ শুরু করতে সবার প্রতি নির্দেশনা দিয়ে বলেছেন, আমি চাচ্ছি নির্বাচনি প্রস্তুতিতে আমরা যেন অন্যদের চেয়ে বেশি এগিয়ে থাকি।

 

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে