; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

১২ ঘণ্টা পর তেলবাহী জাহাজের আগুন নিয়ন্ত্রণে ঝালকাঠিতে

Shongrami Bangla
9:21 am, July 4, 2023

ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দিনী-২ জাহাজ থেকে তেল অপসারণের সময় ফের বিস্ফোরণের ঘটনার ১২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (৪ জুলাই) ভোর ৬টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) কর্নেল জিল্লুর রহমান।আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। এর আগে সোমবার (৩ জুলাই) বিকেল ৬টার দিকে শহরের পৌরসভার খেয়াঘাট সংলগ্ন সুগন্ধা নদীতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১০ পুলিশ সদস্যসহ ১৫ জন দগ্ধ ও আহত হন। আহতদের ঝালকাঠি সদর হাসপাতালে নিলে গুরুতর আহত দুই পুলিশ সদস্যসহ তিনজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় পুলিশ সদস্যসহ দুজনকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করে হাসপাতাল কর্তৃপক্ষ। অপরজন বরিশালেই চিকিৎসাধীন। বাকি ১১ জন ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। শনিবার (১ জুলাই) দুপুর ২টার দিকে বিকট শব্দে বিস্ফোরিত হয় তেলবাহী জাহাজ সাগর নন্দিনী-২। এ ঘটনায় নিখোঁজ ছিলেন চারজন। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বিস্ফোরিত জাহাজে ডিজেল ও পেট্রোল বোঝাই ছিল ১১ লাখ লিটার। এরই মধ্যে রোববার (২ জুলাই) প্রায় সাত লাখ লিটার তেল অপসারণ করা হয়েছে। সোমবার বাকি তেল অপসারণের দ্বিতীয় দফায় বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধ, আহত ও নিখোঁজ হন অনেকে। এদের মধ্যে শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ হওয়া আহত পুলিশ সদস্যরা হলেন ঝালকাঠি পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল শওকত জামিন (২৪) ও দীপ সমাদ্দার (২৫)। অপরজন জাহাজের সুকানি শরীফ আহমেদ (৩৫)।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে