রাত ৮:১০ ; বুধবার ; ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি   ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার ৪১ ডেপুটি   ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত   বরিশালে সিটি কর্পোরেশনের নিয়ম অমান্য করে বহুতল ভবন নির্মাণ এলাকাবাসীর তীব্র ক্ষোভ   স্কুলছাত্রী ধর্ষিতা প্রাইভেট শিক্ষিকার সহযোগিতায় ছেলে কর্তৃক   মজিবর রহমান সরোয়ারের মতবিনিময় আইনজীবীদের সাথে   সরকারি জমি দখল, আটকে দিলো প্রশাসন চন্দ্রমোহন বিএনপির বহিস্কৃত নেতার   ইসি নিজ উদ্যোগে প্রতীক দেবে এনসিপি শাপলার বিকল্প না নিলে   এক ক্লিকে পৌঁছাবে জেলখানায় অনলাইনে জামিননামা গ্রহণ শুরু বুধবার   নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ/২০২৫ খ্রি. এর শুভ উদ্বোধন।   অভিযোগ অস্বীকার করলো ভারত খাগড়াছড়ি অশান্ত হওয়ার পেছনে জড়িত থাকার   ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দেয়নি আরব আমিরাত বাংলাদেশের ওপর : রাষ্ট্রদূত   আলী হুসেনকে ৬ মাসের জন্য বহিষ্কার ঢাবি শিক্ষার্থী   বাধা নেই ডাকসু নির্বাচনে

তেলের দাম ফের বাড়লো

Shongrami Bangla
৯:২৫ পূর্বাহ্ণ, জুলাই ৪, ২০২৩

আবারও দেশীয় খনিগুলো থেকে জ্বালানি তেলের দৈনিক উত্তোলন হ্রাসের ঘোষণা দিয়েছে সৌদি আরব ও রাশিয়া। সোমবার (৩ জুলাই) এক বিবৃতিতে দেশটির জ্বালানি মন্ত্রণালয় জানায়, সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের আগস্ট থেকে প্রতিদিন দশ লাখ ব্যারেল (এক ব্যারেল= ১৫৯ লিটার) তেল কম তোলা হবে। সৌদির এ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেজান্ডার নোভাক এক বিবৃতিতে জানিয়েছেন, আগস্ট থেকে রাশিয়াও প্রতিদিনের জ্বালানি তেলের উত্তোলন আরও ৫ লাখ ব্যারেল হ্রাস করবে। এর ফলে বিশ্ববাজারে সরবরাহ ঘাটতি দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি। সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি ও রাশিয়ার এ সিদ্ধান্তে তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। সোমবার বৈশ্বিক বেঞ্চমার্ক অপরিশোধিত ব্রেন্টের সরবরাহ মূল্য বেড়েছে শূন্য দশমিক ৯ শতাংশ বা ৬৮ সেন্ট। প্রতি ব্যারেলের দর স্থির হয়েছে ৭৬ ডলার ৩০ সেন্টে। অন্যদিকে, একই কার্যদিবসে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক অপরিশোধিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ঊর্ধ্বগামী হয়েছে ১ শতাংশ বা ৬৯ সেন্ট। ব্যারেলপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ৭১ ডলার ৩৩ সেন্টে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, চলতি বছরের মে পর্যন্ত সৌদি আরবের খনিগুলো থেকে প্রতিদিন গড়ে ১ কোটি ১৬ লাখ ব্যারেল তেল উত্তোলন করা হতো। কিন্তু ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশ্বজুড়ে ডলারের মূল্য বাড়তে থাকে। ডলার সাশ্রয় করতে উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলো জ্বালানি তেল কেনা কমিয়ে দিতে থাকে। ফলে তেলের আন্তর্জাতিক বাজারে দীর্ঘমেয়াদী মন্দা শুরু হয়, যার প্রভাবে জ্বালানি তেল রপ্তানিকারী দেশগুলো আর্থিকভাবে ব্যাপক ক্ষতির মুখোমুখি হয়।

লোকসান কমাতে গত বছর ফেব্রুয়ারিতে জ্বালানি তেলের দৈনিক উত্তোলন ৫ লাখ ব্যারেল হ্রাসের ঘোষণা দেয় তেল ও পেট্রোলিয়াম উত্তোলন ও রপ্তানিকারী দেশগুলোর জোট ওপেক প্লাসের সদস্য রাশিয়া। রাশিয়ার ওই ঘোষণার পর ওই বছরের এপ্রিলে ওপেক প্লাস জানায়, তেলের বাজারের মন্দাভাবের জেরে সৌদি আরবসহ জোটের অন্যান্য সদস্য রাষ্ট্রও দৈনিক উত্তোলন হ্রাসের ব্যাপারটি বিবেচনা করছে। তারপর চলতি বছরের ৫ জুন প্রতিদিন ১৬ লাখ ব্যারেল তেল উত্তোলন হ্রাসের বিষয়টি বাস্তবায়ন করে সৌদি সরকার। এ কারণে গত এক মাস ধরে প্রতিদিন ১ কোটি ব্যারেল তেল উত্তোলন করে আসছিল বিশ্বের দ্বিতীয় বৃহৎ জ্বালানি তেলের মজুত থাকা এ দেশ।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আন্তর্জাতিক, গণমাধ্যম, দেশজুড়ে

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে