; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

আজ আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ সকাল থেকে বিকেল

Shongrami Bangla
12:18 pm, July 30, 2023

ঢাকা উত্তর ও দক্ষিণের সব থানায় আজ রোববার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করবে আওয়ামী লীগ। পাশাপাশি সারা দেশের প্রতিটি থানায় দলটি বিক্ষোভ সমাবেশ করবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই বিক্ষোভ সমাবেশ চলবে।

শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জরুরি এই সভায় আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন।

বিএনপির  অগ্নি সন্ত্রাস আবার শুরু হয়ে গেছে এবং আওয়ামী লীগ তা প্রতিহত করবে বলে জানান ওবায়দুল কাদের। নির্বাচন পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দেন তিনি।ওবায়দুল কাদের গতকাল মাতুয়াইলে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষের প্রসঙ্গে কথা বলেন। বিএনপির নেতা কর্মীদের দেওয়া আগুনে তিশা পরিবহন, শ্রাবণ পরিবহন, স্বদেশ পরিবহনের বাস পুড়ে ছাই হয়ে গেছে বলেন তিনি। বিএনপির নেতা কর্মীরা সেখানে থাকা পুলিশ ভ্যানে হামলা করে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ করেন। বিএনপি বিভিন্ন প্রাইভেটকার, মোটরসাইকেল ভাঙচুর করেছে। রাস্তার পাশে থাকা অনেক গাড়িতে হামলা করেছে বলেন তিনি। রাজধানীতে মোট সাতটি বাসে বিএনপি হামলা চালায়, ভাঙচুর করে এবং অগ্নিসংযোগ করে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা।গাবতলী, উত্তরা ও ধোলাইখালসহ বিভিন্ন এলাকায় পুলিশের ওপর বিএনপি নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির নেতা-কর্মীদের হামলায় সূত্রাপুর থানা-পুলিশের উপপরিদর্শক নাঈম গুরুতর আহত হয়েছেন। নারায়ণগঞ্জে অবস্থান কর্মসূচি থেকেও তারা পুলিশের ওপর হামলা করে। এ সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা আহত হয়েছেন বলে জানান ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ   বিএনপিরটা দেখে কর্মসূচি দেয় না বলে মন্তব্য করেন কাদের। তিনি বলেন, ‘গতকাল শুক্রবার এক কিলোমিটারের মধ্যে করেছি, কোনো ঘটনা ঘটেনি। তার কারণ, আমরা সংঘাত করতে সভা-সমাবেশ করিনি। সংঘাতের বিরুদ্ধে জনগণের জানমালের নিরাপত্তায় ছিলাম, আছি এবং থাকব।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে