রাত ৯:১৪ ; শুক্রবার ; ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি   ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার ৪১ ডেপুটি   ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত   বরিশালে সিটি কর্পোরেশনের নিয়ম অমান্য করে বহুতল ভবন নির্মাণ এলাকাবাসীর তীব্র ক্ষোভ   স্কুলছাত্রী ধর্ষিতা প্রাইভেট শিক্ষিকার সহযোগিতায় ছেলে কর্তৃক   মজিবর রহমান সরোয়ারের মতবিনিময় আইনজীবীদের সাথে   সরকারি জমি দখল, আটকে দিলো প্রশাসন চন্দ্রমোহন বিএনপির বহিস্কৃত নেতার   ইসি নিজ উদ্যোগে প্রতীক দেবে এনসিপি শাপলার বিকল্প না নিলে   এক ক্লিকে পৌঁছাবে জেলখানায় অনলাইনে জামিননামা গ্রহণ শুরু বুধবার   নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ/২০২৫ খ্রি. এর শুভ উদ্বোধন।   অভিযোগ অস্বীকার করলো ভারত খাগড়াছড়ি অশান্ত হওয়ার পেছনে জড়িত থাকার   ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দেয়নি আরব আমিরাত বাংলাদেশের ওপর : রাষ্ট্রদূত   আলী হুসেনকে ৬ মাসের জন্য বহিষ্কার ঢাবি শিক্ষার্থী   বাধা নেই ডাকসু নির্বাচনে

দেশ সেরা বরিশাল বোর্ড

Shongrami Bangla
১২:২২ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৩

এ বছর এসএসসি পরীক্ষায় ৯টি সাধারণ ছাড়াও মাদ্রাসা ও কারিগরি বোর্ডের মধ্যে পাসের দিক থেকে এগিয়ে আছে বরিশাল শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৯০ দশমিক ১৮ শতাংশ বলে জানান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন। মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড ছাড়া দেশের আরও আটটির ফলাফলে দেখা যায়, ঢাকা বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৫৫ শতাংশ, রাজশাহীতে ৮৭ দশমিক ৮৯, কুমিল্লায় ৭৮ দশমিক ৪২, যশোরে ৮৬ দশমিক ১৭, চট্টগ্রামে ৭৮ দশমিক ২৯, সিলেটে ৭৬ দশমিক ০৬, দিনাজপুরে ৭৬ দশমিক ৮৭, ময়মনসিংহে ৮৫ দশমিক ৪৯, কারিগরিতে ৮৬ দশমিক ৩৫ এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৪ দশমিক ৭ শতাংশ।

ঘোষিত ফলাফলে দেখা যায়, বরিশাল বোর্ডে এ বছর পাসের হার গত বারের পাসের হারের চেয়ে শূন্য দশমিক ৫৭ শতাংশ বেশি। গতবছর এ বোর্ডে পাসের হার ছিল ৮৯ দশমিক ৬১ শতাংশ। তবে এবার গত বছরের চেয়ে জিপিএ ৫ কমেছে ৩ হাজার ৪৫৭টি। এ বছর এ বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৩১১ জন। গত বছর যা ছিল ৯ হাজার ৭৬৮ জন। অরুন কুমার গাইন আরও জানান, বোর্ডের অধীনে ৬ জেলার ১ হাজার ৪৭৭টি বিদ্যালয়ের এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯১ হাজার ৯৭৯ জন। এরমধ্যে অংশগ্রহন করেছে ৯০ হাজার ১৯৬ জন। বহিষ্কার হয়েছিল ৪৫ জন। পাস করেছে ৮১ হাজার ৩৩৯ জন। এর মধ্যে ২৩১টি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, শিক্ষা, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে