রাত ১১:০৭ ; শুক্রবার ; ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি   ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার ৪১ ডেপুটি   ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত   বরিশালে সিটি কর্পোরেশনের নিয়ম অমান্য করে বহুতল ভবন নির্মাণ এলাকাবাসীর তীব্র ক্ষোভ   স্কুলছাত্রী ধর্ষিতা প্রাইভেট শিক্ষিকার সহযোগিতায় ছেলে কর্তৃক   মজিবর রহমান সরোয়ারের মতবিনিময় আইনজীবীদের সাথে   সরকারি জমি দখল, আটকে দিলো প্রশাসন চন্দ্রমোহন বিএনপির বহিস্কৃত নেতার   ইসি নিজ উদ্যোগে প্রতীক দেবে এনসিপি শাপলার বিকল্প না নিলে   এক ক্লিকে পৌঁছাবে জেলখানায় অনলাইনে জামিননামা গ্রহণ শুরু বুধবার   নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ/২০২৫ খ্রি. এর শুভ উদ্বোধন।   অভিযোগ অস্বীকার করলো ভারত খাগড়াছড়ি অশান্ত হওয়ার পেছনে জড়িত থাকার   ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দেয়নি আরব আমিরাত বাংলাদেশের ওপর : রাষ্ট্রদূত   আলী হুসেনকে ৬ মাসের জন্য বহিষ্কার ঢাবি শিক্ষার্থী   বাধা নেই ডাকসু নির্বাচনে   গৌরনদী উপজেলার টরকী বন্দরে নকল অবৈধ সিগারেট ও বিড়ি জব্দ

২ চোরকে গ্রেফতার করেছে র‌্যাব বরিশাল ক্লাবে চুরির ঘটনায়

Shongrami Bangla
৭:০১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৩

৯ সেপ্টেম্বর সকাল সাড়ে আটটায় মুক্তিযোদ্ধা পার্ক ও পোর্ট রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে র‌্যাব-৮ এর একটি বিশেষ আভিযানিক দল। মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে আটককৃত আসামিরা হল কেডিসি এলাকার মো: আরিফ হাওলাদার এর ছেলে মো: আরমান হাওলাদার (২৪) এবং কোর্ট কম্পাউন্ড এলাকার আব্দুর রাজ্জাক হাওলাদার এর ছেলে মো: মিঠু হালদার (৩২)।র‌্যাব-৮ জানায়, গত ২৩ আগষ্ট সকাল আনুমানিক সাড়ে আটটায় ‘বরিশাল ক্লাব’ এর দায়িত্বপ্রাপ্ত সুপারাভাইজার মোঃ এহসানুল হক ঘুম থেকে উঠে দেখতে পায় যে, তার বালিশের পাশে থাকা ব্যক্তিগত OPPO-17 মোবাইল ফোনটি নেই। তিনি আরও দেখতে পায় যে, ক্লাবের নিচ তলায় অবস্থিত কমিউনিটি হলের ধাতব পানির কল, ট্যাপ, জয়েন্ট পাইপসহ আনুষাঙ্গিক পানির লাইনের মালামাল চুরি হয়েছে। বিষয়টি ক্লাব কর্তৃপক্ষ অবহিত হলে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখতে পান যে, অজ্ঞাতনামা চোরেরা ভোর সাড়ে তিনটায় বাথরুমের ভেন্টিলেটর ভেঙ্গে ভিতরে প্রবেশ করে বিভিন্ন মালামাল চুরি করে। এ ঘটনায় মোঃ এহসানুল হক কোতয়ালী মডেল থানায় একটি এজাহার দায়ের করেন। যার মামলা নং-২২ । মামলার তদন্তকারী অফিসার আসামী গ্রেফতারের জন্য র‌্যাব-৮, বরিশালে একটি আধিযাচন পত্র পাঠায় ।র‌্যাব-৮ ছায়াতদন্ত করে আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামীর অবস্থান সনাক্ত করে তাদের আটক করে । পরবর্তীতে আসামীদের থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল, বরিশাল বিভাগ, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে