সকাল ১১:০২ ; বুধবার ; ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে

অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানকে ফুলেল শুভেচছা জানান হাইওয়ে পুলিশের এসপি খাইরুল আলম

Shongrami Bangla
৩:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৩
অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানকে ফুলেল শুভেচছা জানান হাইওয়ে পুলিশের এসপি খাইরুল আলম
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার পদে পদায়ন করায় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের সকল পুলিশ সদস্যদের পক্ষ থেকে এই ফুলেল শুভেচছা জানানো হয়।
বুধবার (২০ সেপ্টেম্বর ২০২৩) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার প্রজ্ঞাপনে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার)কে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয় এবং প্রজ্ঞাপনে উল্লেখ আছে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়কে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার পদে পদায়ন করায় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের সকল পুলিশ সদস্যদের পক্ষ থেকে হাইওয়ে পুলিশের এসপি মো: খাইরুল আলম ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানান।
উল্লেখ্য গত ১০ অক্টোবর ২০২২ ইং তারিখ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার)কে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে টুরিস্ট পুলিশের প্রধান করা হয়। তিনি ট্যুরিস্ট পুলিশে কর্মকালীন সময়ে ট্যুরিস্ট পুলিশের উন্নয়নের জন্য নানাবিধ উদ্যোগ গ্রহণ করেন। এছাড়াও তিনি গত ২০১৯ সালের ১৬ মে ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব পান। তার আগে তিনি পুলিশ সদর দপ্তরের ডিআইজি (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেন।
কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি হিসেবে হাবিবুর রহমান তিনবার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও দুইবার রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন। তাছাড়া, সমাজের সুবিধাবঞ্চিত মানুষ, বেদে সম্প্রদায় ও তৃতীয় লিঙ্গের মানুষকে নিয়ে তার কাজ গুলো সমাজে ব্যাপক ভাবে প্রশংসিত হয়েছে।
পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা হিসেবে গুরুদায়িত্ব পালনের পাশাপাশি শুধু মানবিক কাজই নয়, হাবিবুর রহমান সম্পাদনা করেছেন আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ। যৌনপল্লীর শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়ানো, একাত্তরে পাক-হানাদারদের বিরুদ্ধে পুলিশের প্রতিরোধ যোদ্ধাদের খুঁজে বের করা, তাদের নিয়ে বই সম্পাদনা-এসব কাজের মধ্যে উল্লেখযোগ্য।
ঢাকা রেঞ্জের ডিআইজি’র দায়িত্ব নেওয়ার পর হাবিবুর রহমান তার আওতাধীন থানাগুলোতে সিসিটিভি বসিয়ে পুলিশি সেবা নিশ্চিত করেছেন। এরই মধ্যে তার এই উদ্যোগ পুলিশ বাহিনীর মধ্যে নজির তৈরি করেছে।
১৯৬৭ সালে গোপালগঞ্জের চন্দ্র দিঘলিয়া গ্রামে জন্ম নেওয়া হাবিবুর রহমান ১৭তম বিসিএস পুলিশ ক্যাডারে যোগ দেন সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে। বরাবরই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এই পুলিশ কর্মকর্তা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলভাবে পালন করেছেন। পেশাগত সাফল্য তাকে নিয়ে গেছে ঈর্ষণীয় অবস্থানে।
পুলিশসহ সব মহলে একজন মানবিক কর্মকর্তা হিসেবে পরিচিত হাবিবুর রহমান ডিআইজি (প্রশাসন) হিসেবে পুলিশ সদর দপ্তরে অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করেছেন। অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) হিসেবেও তার কাজের প্রশংসা ছিল সব মহলেই। ঢাকা জেলার পুলিশ সুপার হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে হাবিবুর রহমানের।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) হিসেবে তার সততা, নিষ্ঠা ও দক্ষতার কথা এখনো সবার মুখে মুখে।
মুক্তিযুদ্ধের চেতনার প্রতি অবিচল আস্থা, বিশ্বাস ও ভালবাসার কারণে মেধাবী হাবিবুর রহমান কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদে পদায়নসহ নানা ভাবে প্রশংসা কুড়িয়েছেন।
সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে