দুপুর ১:২৩ ; বুধবার ; ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে

কলম একাডেমি লন্ডন’ এর ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা নজরুল ইসলাম হাবিবী

Shongrami Bangla
২:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৩
আশা করি দিবসটি আপনারা আপনাদের অবস্থান থেকে উদযাপন করবেন। আমার অনুরোধ,
আপনাদের সাধ্যের মধ্য থেকে আপনারা অনুষ্ঠান করবেন। যে জেলা/শাখা অনুষ্ঠান করবে না তারা পোস্ট দেবে। দোয়া করবে- এটি হবে আমাদের জন্য যথেষ্ট। সমাজ ও সাহিত্যের প্রতি যদি সম্মান ও ভালোবাসা না থাকে, বড় বড় অনুষ্ঠানে কখনো সফল বয়ে আনবে না। সামাজিক দায়বদ্ধতা আমাদের জানতে হবে। ‘কলম একাডেমি লন্ডন’ সমাজ পরিবর্তনের বিপ্লব।
ক্রেস্ট, উত্তরীয় বা ফুলেরমালা এই পৃথিবী অনেক দেখেছে। সমাজ পরিবর্তন হয়নি। মানুষের কষ্ট যায়নি। বিশ্বের দেশে দেশে লেখকরা ক্ষুধার্ত অসুস্থ।
দয়া করে আপনারা এমন ব্যক্তির কাছে কোন ধরনের সহযোগিতা চাইবেন না, যে সমাজ এবং সাহিত্যের মূল্য বোঝেনা। যে ‘একটু’ সহযোগিতা করে ‘বলে বেড়ায়’।
অনুগ্রহ করে এমন প্রধান অতিথি, প্রধান বক্তা করবেন না যাকে ‘কষ্ট করে’ বুঝাতে হয়, অনুষ্ঠানে আসার জন্য ‘বেশি অনুরোধ’ করতে হয়। এসব কথা আমি গত বছরও বলেছি। এলাকার শিক্ষক, সাহিত্যিক সাংবাদিক এবং গ্রামাঞ্চলের নাম না জানা অচেনা লেখকদের মূল্যায়িত করবেন। তারা তো আপনার এলাকার সন্তান। আগামী দিনের বিদ্যা বাতি। আমাদের সাহিত্যের সীমানা। গ্রামীণ প্রতিভাকে জাগাতে হবে। না হলে সাহিত্য টিকবে না।
কেউ কেউ আমার সাথে ইনবক্সে যোগাযোগ করেছেন। জানতে চেয়েছেন পুরস্কার কিভাবে দেয়া যায়।
আপনি যে কোনো একটি বিষয়ে একটি পুরস্কারও দিতে পারেন। পুরস্কারটি আপনার মা বাবা ভাই বোন বা যেকোনো ব্যক্তি বিশেষের নামেও হতে পারে।
যেমন কলমের একটি বিদেশ শাখা একজন রেমিটেন্স যোদ্ধাকে পুরস্কৃত করার কথা ভাবছে। এক ভাই প্রস্তাব করেছেন একজন ধাত্রী মাকে পুরস্কৃত করা উচিত।
এরকম লেখক, সাহিত্যিক, সাংবাদিক, কবি, গবেষক, শিল্পী, সাধক, আউল, বাউল, পল্লীসাহিত্যিক, গরিব অথচ মেধাবী শিক্ষার্থী, পরিশ্রমি বাবা (যার সন্তান আজ উচ্চ শিক্ষায় শিক্ষিত), – এইভাবে আপনি নিজেও একটি ‘বিষয়’ এমনকি নিজেও একটি বিষয় সৃষ্টি করে আপনার প্রিয়জনের নামে পুরস্কার দিতে পারেন। বিষয়টি খুবই সহজ, কিন্তু সুনামের।
সম্ভবত আমরা একজন সাংবাদিক এবং ‘বেগম রোকেয়া পুরস্কার’ এর জন্য যোগ্য ব্যক্তি খুঁজে পেয়েছি।
সম্ভবত: আগামীকাল লাইভে কয়েকটি ঘোষণা থাকবে।
আশা করা যায়, এই বছর কারো একটি বই প্রকাশের দায়িত্ব সংগঠন নিতে পারে।
আপনারা দোয়া করবেন। সাথে থাকুন। এনজয় করুন। আপনি টেনশন করবেন না।
আপনার ভালোবাসার জয় হোক। বাংলা সাহিত্যের জয় হোক। মানবতার জয় হোক। ১৮ সেপ্টেম্বর ‘বিশ্ব লেখক অধিকার দিবস’ প্রতিষ্ঠিত হোক। ৩০ সেপ্টেম্বর কলমের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক। অক্ষরে অমরতায় আমাদের জীবন হোক।
আপনাদের শব্দস্বজন নজরুল ইসলাম হাবিবী।
২৫.০৯.২০২৩
লন্ডন।
সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আন্তর্জাতিক, গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, শিরোনাম, সাব-লিড, সাহিত্য

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে