রাত ১২:০৫ ; শনিবার ; ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি   ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার ৪১ ডেপুটি   ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত   বরিশালে সিটি কর্পোরেশনের নিয়ম অমান্য করে বহুতল ভবন নির্মাণ এলাকাবাসীর তীব্র ক্ষোভ   স্কুলছাত্রী ধর্ষিতা প্রাইভেট শিক্ষিকার সহযোগিতায় ছেলে কর্তৃক   মজিবর রহমান সরোয়ারের মতবিনিময় আইনজীবীদের সাথে   সরকারি জমি দখল, আটকে দিলো প্রশাসন চন্দ্রমোহন বিএনপির বহিস্কৃত নেতার   ইসি নিজ উদ্যোগে প্রতীক দেবে এনসিপি শাপলার বিকল্প না নিলে   এক ক্লিকে পৌঁছাবে জেলখানায় অনলাইনে জামিননামা গ্রহণ শুরু বুধবার   নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ/২০২৫ খ্রি. এর শুভ উদ্বোধন।   অভিযোগ অস্বীকার করলো ভারত খাগড়াছড়ি অশান্ত হওয়ার পেছনে জড়িত থাকার   ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দেয়নি আরব আমিরাত বাংলাদেশের ওপর : রাষ্ট্রদূত   আলী হুসেনকে ৬ মাসের জন্য বহিষ্কার ঢাবি শিক্ষার্থী   বাধা নেই ডাকসু নির্বাচনে   গৌরনদী উপজেলার টরকী বন্দরে নকল অবৈধ সিগারেট ও বিড়ি জব্দ

১০ কোটি টাকা নিয়ে লাপাত্তা রাজাপুরে গ্রাহকের

Shongrami Bangla
৮:৫১ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০২৩

ঝালকাঠির রাজাপুরে সুদমুক্ত মুনাফার কথা বলে গ্রাহকের কাছ থেকে হাতিয়ে নেওয়া প্রায় ১০ কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়েছে আল-হেমায়েত মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। খবর পেয়ে শুক্রবার সকাল থেকে গ্রাহকরা উপজেলার গালুয়া পাকাপোল বাজার এলাকায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের সামনে জড়ো হয়। ইতিমধ্যেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা রফিকুল ইসলাম সহ প্রতিষ্ঠানের কর্মচারীরা অফিসে তালা লাগিয়ে পালিয়ে গেছে। এমন পরিস্থিতিতে বিনিয়োগ হারিয়ে দিশেহারা প্রায় ৪ শরও বেশি মানুষ।
ভুক্তভোগী ও স্থানীয়রা বলেন, প্রায় বছর দশেক আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর রাজাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম আকন, মুফতী সৈয়দ মোহাম্মদ তাজুল ইসলাম ও মাওলানা হেলাল উদ্দিন এই তিনজনে মিলে গড়ে তোলেন আল- হেমায়েত মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। যদিও তারা প্রথমে ইসলাম ধর্মকে পুঁজি করে ব্যবসার কথা বলে অল্পের ভিতরেই বেশ কিছু গ্রাহককে বেশি লাভ দিয়ে এলাকার মানুষকে আকৃষ্ট করে তোলে। কিন্তু হঠাৎ সপ্তাহ খানেক ধরে খোঁজ মিলছে না প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সহ কর্তৃপক্ষের। এমন পরিস্থিতিতে এলাকার খেটে খাওয়া সাধারণ মানুষের রাখা শেষ সম্বলটুকু হারিয়ে নি:স্ব হতে চলছেন অনেকেই।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান মুফতী হেদায়েত উল্লাহ আনসরী বলেন, “আমি নামে মাত্র ভাইস চেয়ারম্যান, টাকা পয়সার লেনদেন ও জমি জমা ক্রয় সহ সকল বিষয় মাওলানা রফিকুল ইসলামই নিয়ন্ত্রন করতেন।”
এ বিষয়ে প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষকের দায়িত্বে থাকা আল্লামা নুরুল হুদা ফয়েজী জানান, “মাওলানা রফিকুল ইসলাম আমার নাম ব্যবহার করেছে। এ বিষয়ে আমি তেমন কিছু জানি না। তবে সে যেটা করেছে খুবই অন্যায় কাজ করেছে। এ জন্য ওর (মাওলানা রফিকুল) শাস্তি হওয়া দরকার। ”
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে