দুপুর ২:৩২ ; শুক্রবার ; ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি   ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার ৪১ ডেপুটি   ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত   বরিশালে সিটি কর্পোরেশনের নিয়ম অমান্য করে বহুতল ভবন নির্মাণ এলাকাবাসীর তীব্র ক্ষোভ   স্কুলছাত্রী ধর্ষিতা প্রাইভেট শিক্ষিকার সহযোগিতায় ছেলে কর্তৃক   মজিবর রহমান সরোয়ারের মতবিনিময় আইনজীবীদের সাথে   সরকারি জমি দখল, আটকে দিলো প্রশাসন চন্দ্রমোহন বিএনপির বহিস্কৃত নেতার

আমিরাতে নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের ঈদে মীলাদুন্নবী (দঃ) উপলক্ষে আলোচনা সভা ও মীলাদ মাহফিল অনুষ্ঠিত।

Shongrami Bangla
৮:৩৬ পূর্বাহ্ণ, অক্টোবর ৮, ২০২৩

বিশেষ প্রতিনিধি দুবাই – এম শাহেদ সারওয়ার

আমিরাতে নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের ঈদে মীলাদুন্নবী (দঃ) উপলক্ষে আলোচনা সভা ও মীলাদ মাহফিল অনুষ্ঠিত।

সংযুক্ত আরব আমিরাত শারজাহ আল হালওয়ানস্থ আল হুদাবিয়া রেস্টুরেন্ট হল রুম ময়দানে পবিত্র ঈদে মিলাদুন্নবী(দঃ)উদযাপন উপলক্ষে চট্টগ্রাম রাউজান উপজেলার নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের বাস্তবায়নে ০৭ অক্টোবর ২৩ শনিবার বাদে এশা হতে মীলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদ এর সিনিয়র সদস্য ও মাহফিল বাস্তবায়ন পরিষদের আহবায়ক ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ ফরিদের সভাপতিত্বে ও পরিষদের সিনিয়র সদস্য এম, শাহেদ সারওয়ার এর সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন পরিষদের প্রতিষ্ঠাতা ও দুবাই বিজিনেস কাউন্সিলের অন্যতম সদস্য ব্যবসায়ী আলহাজ্ব মুহাম্মদ হাবিব উল্ল্যাহ চৌধুরী। প্রধান আলোচক ছিলেন পরিষদের সিনিয়র সদস্য ও দুবাইয়ের সফল ব্যবসায়ী আলহাজ্ব মৌলানা মুহাম্মদ ফজলুল আজিম। মোহাম্মদ তামিম আল মারুফের পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মাহফিলে পবিত্র হামদ ও নাতে রাসূল (দঃ) পেশ করেন মোহাম্মদ হিশাম আল মারুফ। এতে স্বাগত বক্তব্য রাখেন পরিচালনা পরিষদের সদস্য রেজাউল আজম চৌধুরী। মাহফিলে আলোচনায় অংশ নেন মোহাম্মদ রেজাউল করিম, মোহাম্মদ শাহআমান, জাহেদুল ইসলাম, কাজী মোহাম্মদ সোহেল।

সংযুক্ত আরব আমিরাত নদিমপুর গ্রামের প্রবাসীদের মিলন মেলায় এতে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য যথাক্রমে আজিজ খাঁন, মুজিব উদ্দিন, রেজাউল ইউছুপ লিটন, মোহাম্মদ আজিজ চৌধুরী, নুরুল হুদা, মোহাম্মদ খোরশেদ ও কাজী ওসমান। পরিচলনা পরিষদের সদস্য নাছির উদ্দিন, আব্বাস উদ্দিন, আবুল ফয়েজ মোস্তফা এবং পরিষদের সদস্য শাহজাহান, সেলিম উল্ল্যাহ, ফরহাদ, রবিউল, মোহাম্মদ আলম, শাহজাহান সিরাজ, মোরশেদ, আলাউদ্দিন, সুজন, মহিম, আরশাদ, মাহবুব, সাইফুল। এতে বহিঃবিশ্বের সৌদিআরব, ওমান, কাতার, কুয়েত ও বাহরাইনের পরিষদের অনেক সদস্যরাও সার্বিক ভাবে সহযোগিতা করেন।

বক্তরা বলেন, মানব ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট ও বর্বর সময় ছিল জাহেলি যুগ। মানবতা বিবর্জিত পৃথিবী যখন অবিশ্রান্ত চিৎকারে মানব মুক্তির পরম আর্তি জানাচ্ছিল, মানুষ ছিল শান্তিহারা ও অধিকার বঞ্চিত, নির্মমভাবে অত্যাচারিত ও লাঞ্ছিত, তখন মানবতার চির মুক্তির দূত হয়ে পৃথিবীতে এলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব প্রিয়নবী মুহাম্মদ (দঃ) । যিনি ছিলেন এতিমের কান্না মোচনকারী, অবলা নারীকে সুমহান মর্যাদা দানকারী, উৎপীড়িত ও দাসত্বের শৃঙ্খল থেকে মানবজাতিকে চির মুক্তি দানকারী।

পরিশেষে মিলাদ, ক্বীয়াম শেষে বহিঃবিশ্বে নদিমপুরের সকল প্রবাসী এবং গ্রামের মানুষদের সার্বিক মঙ্গলময় জীবন কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মৌলানা মুহাম্মদ ফজলুল আজিম।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আন্তর্জাতিক, গণমাধ্যম, দেশজুড়ে, ধর্ম ও জীবন, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে