; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

একাডেমি লণ্ডন” এর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ইউএই চ্যাপ্টার এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Shongrami Bangla
10:50 am, October 29, 2023

সাহিত্য চর্চা সত্য, সুন্দর, আনন্দময় অনুভূতিতে পাঠক হৃদয়কে জাগিয়ে তোলে। হতাশাগ্রস্ত ব্যক্তিও পেতে পারে মহৎ জীবনের আভাস- আমিরাতে কলম একাডেমি লণ্ডনের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা।

অক্ষরে অমরতা শ্লোগানের পতাকাবাহী আন্তর্জাতিক সাহিত্য ও সমাজকল্যাণ মূলক সংগঠন “কলম একাডেমি লণ্ডন” এর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ইউএই চ্যাপ্টার এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (২৮ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির আল নাফিম রেষ্টুরেন্ট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু তৈয়্যব চৌধুরী। রুম্মান রশিদের কোরআন তেলোয়াত এবং আমিরাত ও বাংলাদেশের জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া সভায় যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহেদ সারোয়ার এবং প্রিয়াংকা খন্দকার। এতে প্রধান অতিথি ছিলেন আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও বিশিষ্ট কমিউনিটি নেতা ইফতেখার হোসেন বাবুল। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে বাংলাদেশ সমিতি ইউএই সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, জনতা ব্যাংক আমিরাতের সিইও কামরুজ্জামান, বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল্লাহ হোসাইন, আবুধাবিস্থ বাংলাদেশ স্কুল এণ্ড কলেজের অধ্যাপক আবু তাহের এবং ডাঃ রোকসানা মোহাম্মদ।

বক্তারা বলেন, কলম একাডেমি লণ্ডনের ব্যবস্থাপনায় আগামীতে আরো ব্যাপক আকারে এই ধরনের সাহিত্য অনুষ্ঠান করা প্রয়োজন তাতে কলমের মাধ্যমে বাংলা ভাষা, শিক্ষা ও সাহিত্য আরো বিশ্বমাঝে বিস্তার লাভ করবে। সাহিত্য চর্চায় সত্য, সুন্দর, আনন্দময় অনুভূতিতে পাঠক হৃদয়কে জাগিয়ে তোলে। হতাশাগ্রস্ত ব্যক্তিও পেতে পারে মহৎ জীবনের আভাস। পাষাণবৎ মানুষও নতুন করে খুঁজে পায় মনুষ্যত্ব। বক্তারা কলম একাডেমি লণ্ডন প্রতিষ্ঠার জন্য এর প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম হাবিবীর ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সংগঠনের সামাজিক ও সাহিত্যিক কর্মকাণ্ড তুলে ধরেন উপদেষ্টা ফরহাদ হোসাইন। এছাড়াও বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর কবির বাপ্পী, উপদেষ্টা জাফর উদ্দিন ভূইয়া, শাহাদাত হোসেন পলাশ, মিডেল ইস্ট কো অর্ডিনেটর মোফাচ্ছেল হক শাহেদ, এবং সদস্য সেকান্দর চৌধুরী।

অনুষ্ঠানে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং অতিথিদের মাঝে সংগঠনের ক্রেষ্ট, লগো কচিত মগ ও কবিতা আবৃত্তি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আন্তর্জাতিক, গণমাধ্যম, দেশজুড়ে, মেইন লিড, শিক্ষা, শিরোনাম, সাব-লিড, সাহিত্য

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে