; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন:ইসি আনিছুর আমাদের উদ্দেশ্য একটাই

Shongrami Bangla
9:31 am, January 2, 2024

নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেছেন, আমরা সর্বাধিক বিচারিক হাকিম নিয়োগ করেছি এবারের ভোটে। আমাদের উদ্দেশ্য একটাই অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। অবাধ, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন কোনো কারণে যদি না করতে পারি, যদি কোনো কারণে ব্যর্থ হয়, তাহলে আমাদের রাষ্ট্র নিজেই ব্যর্থ রাষ্ট্র হয়ে যাবে। আমরা সেটা চাইবো না কারণ আমরা সমগ্র বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবো।মঙ্গলবার (২ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসি আনিছুর বলেন, আমরা মনে করি আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য ভোট অবাধ ও গ্রহণযোগ্য করা। রাষ্ট্রের দায়িত্ব সংবিধানে স্পষ্ট উল্লেখ আছে ভোটের সময় রাষ্টের সব নির্বাহী বিভাগ সুষ্ঠু ভোট করতে নির্বাচন কমিশনকে সহায়তা করবে। সবার দায়িত্ব নির্বাচন কমিশনকে সহায়তা করা। তারই অংশ হিসেবে আমরা সবাই সাংবিধানিক দায়িত্ব পালন করবো। কোনোভাবেই এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হতে দেওয়া যাবে না। যখন যে পদক্ষেপ নেওয়া দরকার সময়ক্ষেপণ না করে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার আনিছুর রহমান আরও বলেছেন, দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। কে কোন দল কোন মত কোন পথ এটা দেখা যাবে না। কে কোন দল কারোর পক্ষেই কেউ কাজ করছে না। একাধিক স্তরে পরিবর্তন ও প্রত্যাহর হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তা বদলি হয়েছে। কোনোটাই বিনা কারণে করা হয়নি। কোথাও কোনো নির্দেশনা কোথাও থেকে যাবে না। নির্দেশনা একটাই যেটা পরিষ্কার অবাধ সুস্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। যারা মাঠে থাকবেন তারা সবাই সঠিক দায়িত্ব পালন করবেন।চলমান সহিংসতা প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, একটা রাজনৈতিক কর্মসূচি চলছে। সেটা হলো নির্বাচন প্রতিহত করা এবং অসহযোগিতা করা। যদিও যতদূর জানি তারা সহিংস কোনো কাজে যাবেন না বলে মনে হচ্ছে। ২০১৪ সালে ব্যাপক সহিংসতা হয়েছিল ভোটকেন্দ্র জ্বালিয়ে দিয়েছিল। যানবাহনে অগ্নিসংযোগ প্রাণহানির ঘটনা ঘটেছিল। এবার সেই রকম কোনো অবস্থার সৃষ্টি হবে না। অন্য যে কোনো নির্বাচনের চেয়ে এবার সসিংসতা নাই বলা চলে। আচরণবিধি লঙ্ঘনও অন্য নির্বাচনের তুলনায় এবার কম। এতে আমরা সন্তুষ্ট তা নয় আমরা মনে করি এটা আরও কম হওয়া দরকার। কোনো ঘটনা না ঘটাই ভালো।ইসি সচিব মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান, অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান প্রমুখ।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, জাতীয়, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, রাজনীতি, শিক্ষা, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে