; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

১৫ ঘণ্টা পর খাল থেকে শিশুর লাশ উদ্ধার বরিশাল

Shongrami Bangla
5:36 pm, May 22, 2021

বরিশাল নগরীর পলাশপুর থেকে নিখোঁজের ১৫ ঘণ্টা পর খাল থেকে সবুজ মন্ডল (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার বেলা ১২টার দিকে নগরীর আমানতগঞ্জ এলাকার খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের স্বজনদের দাবি শিশু সবুজকে হত্যা করে তার মরদেহ খালে ফেলে দেয়া হয়েছে।নগরীর হাটখোলা শিশুপার্ক কলোনীর ময়লাখোলা সাদেমের ঘাট এলাকার বাসিন্দা লিটন মন্ডলের ছেলে সবুজ মন্ডল গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে ফুঁচকা খেতে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। এরপর বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান মেলেনি।স্থানীয়রা জানান, আমানতগঞ্জ খালে শিশুর একটি মরদহে ভাসতে দেখে তারা পুলিশে খবর দেন। এরপর সবুজের স্বজনরা সেখানে গিয়ে নিখোঁজ শিশু সবুজকে সনাক্ত করেন। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেন।কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান বলেন, শিশুটিকে হত্যা করা হয়েছে নাকি খালের পানিতে ডুবে মারা গেছে তা প্রাথমিকভাবে নিশ্চিত বলা যাচ্ছে না। স্বজনদের অভিযোগের বিষয়টি গুরুত্ব দিয়ে প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা গ্রহণ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
দেশজুড়ে, বরিশাল, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে