; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

৬ ইউনিটে ভর্তিতে আবেদন শুরু, ২০২০ সালে এসএসসি পাসেও আবেদন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে

Shongrami Bangla
4:59 am, January 14, 2024

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা আজ রোববার (১৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে অনলাইনে ju-admission.org আবেদন করতে পারবেন। ৩১ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন চলবে। আবেদনকারী শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে। ১৭ ফেব্রুয়ারি প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে।

আবেদনের যোগ্যতা

*২০২০ সালে ও তার পরের বছরে মাধ্যমিক/সমমানের পরীক্ষা এবং ২০২২ ও ২০২৩ সালের উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;
*মাধ্যমিক/সমমান ও উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষার চতুর্থ বিষয়সহ মোট জিপিএ গণনা করা হবে;
*বিজ্ঞান শাখায় জিপিএ মোট ৯ হতে হবে। তবে উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ–৪ পেতে হবে;
*মানবিক শাখায় জিপিএ মোট ৮ দশমিক ৫ হতে হবে। তবে উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ–৪ পেতে হবে।

পরীক্ষার নম্বর বণ্টন

ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলা ৫, ইংরেজি ৩০, ম্যাথমেটিক্যাল অ্যাপটিউট অ্যান্ড আইকিউ ৩০, সাম্প্রতিক বিষয় বিশ্লেষণমূলক বিষয় ১৫ নম্বর। ভর্তি পরীক্ষায় বাংলা অংশ ছাড়া সম্পূর্ণ প্রশ্নপত্র ইংরেজিতে প্রণীত হবে।

ভর্তি পরীক্ষা ৬টি ইউনিটে

এবার ৬টি ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব ইউনিটের মধ্যে রয়েছে এ ইউনিট (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি); বি ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ); সি ইউনিট (কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট); সি-১ ইউনিট (কলা ও মানবিকী অনুষদ: নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ); ডি ইউনিট (জীববিজ্ঞান অনুষদ); ই ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ)।

আবেদন ফি

অনলাইনে আবেদন ফি ডেবিট/ক্রেডিট কার্ড/মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে ৬০০ টাকা আবেদন ফি দিতে হবে। আবেদন ফির সঙ্গে ১ দশমিক ২ শতাংশ সার্ভিস চার্জ প্রযোজ্য।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, মেইন লিড, শিক্ষা, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে