; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

১৩ জেলায় শৈত্যপ্রবাহ মৌসুমের শীতলতম দিনে

Shongrami Bangla
5:11 am, January 14, 2024

প্রতিদিন নামছে তাপমাত্রা। বাড়ছে হাঁড় কাঁপানো শীতের তীব্রতা। গতকাল ছিলো মৌসুমের শীতলতম দিন। মৃদু শৈত্য প্রবাহ ১৩ টি জেলায় বিস্তৃত হলেও গোটা দেশজুড়েই হিমেল হাওয়া আর ভারি কুয়াশায় কনকনে শীত জেঁকে বসেছে। আগামীকাল পৌষ শেষ হতে যাচ্ছে অতি মাত্রার শীতের দাপটের মধ্যেই। রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ অঞ্চলে সূর্যের মুখ দেখা যায়নি গতকাল। উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে গত চারদিন সূর্য অদৃশ্য। কোথাও সূর্যের আলো বিকিরন করতে না করতেই ঢেকে যাচ্ছে ভারি কুয়াশার চাদরে। সূর্যালোকের স্বল্পতায় ভূপৃষ্ঠ তাপহীন শীতল হয়ে পড়েছে। এতে হ্রাস পেয়েছে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য। বেড়েছে বাতাসে আর্দ্রতা। ফলে শীতের অনুভূতির মাত্রা বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত কয়েক দিন ধরে কুয়াশার কারণে সারা দেশে গড় তাপমাত্রা ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গেছে। রাজধানী ঢাকায় কমেছে ছয় ডিগ্রি সেলসিয়াস। আরও কয়েকদিন এই ঠাণ্ডার প্রকোপ চলবে। আজ বাড়তে পারে প্রচণ্ড শীতের পরিধি। কুয়াশা,ঠাণ্ডা শিরশিরে হাওয়া আর হাঁড় কাপানো শীতের প্রকোপে দেশের উত্তরাঞ্চল,পশ্চিম ও মধ্যাঞ্চলসহ গোটা দেশের জনজীবন চরম দুর্ভোগে পতিত হয়েছে। মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। গবাদি পশু নিয়ে বিপাকে রয়েছে জনপদবাসী। বেড়েছে শীতজনিত রোগও। শিশু ও বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়ছেন। রোগ-বালাই বেড়ে যাওয়ায় হাসপাতালে ভিড় বাড়ছে। কুয়াশায় বিমানের ওঠা-নামা ও নদীতে ফেরী চলাচল ঘণ্টার পর ঘণ্টা বিঘ্নিত হচ্ছে। নৌ ও সড়কে যানবাহন চলাচলে সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। আগামীকাল সোমবারের পর ভারি কুয়াশা ক্রমে সরে যাবে। শক্তিশালী পশ্চিমা লঘুচাপের প্রভাবে আগামী বুধবার থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত মাঝারী বৃষ্টিপাত হতে পারে সারাদেশে। বৃষ্টির পর তাপমাত্রা হ্রাস পেয়ে আরেক দফা শৈত্য প্রবাহের প্রবল সম্ভাবনা রয়েছে। কুয়াশারও আবারো বিস্তার লাভ করবে। গতকাল সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দিনাজপুরে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া জেলাগুলো হচ্ছে- রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, রাজশাহী, পাবনা, নওগাঁ, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া। এসব জেলায় এখন মৃদু শৈত্যপ্রবাহ বইছে। ঢাকায় গতকাল তাপমাত্রা পূর্বদিনের চেয়ে কমে যায়। শুক্রবার ছিল ১৩ দশমিক ৯ ডিগ্রি, গতকাল তা নামে ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য যদি ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে আসে, সেখানে শীতের অনুভূতি বাড়তে থাকে। পার্থক্য যদি ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে তবে শীতের অনুভূতি প্রকট থেকে প্রকটতর হয়। অর্থাৎ হাড় কাঁপানো শীত অনুভূত হয়। শুক্রবার বিভিন্ন জেলার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার তুলনা করে দেখা গেছে, রংপুর, দিনাজপুর, তেতুলিয়ার মতো উত্তরবঙ্গের বেশিরভাগ অঞ্চলেই তাপমাত্রার পার্থক্য পাঁচ ডিগ্রি সেলসিয়াসের কম। এছাড়া ঢাকা, বগুড়া, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলেও তাপমাত্রার পার্থক্য ১০ ডিগ্রি সেলসিয়াসের কম। এ ছাড়া সিলেটে ৪ ডিগ্রির নিচে, রাজশাহীতে ৮ ডিগ্রির নিচে, রংপুরে ৬ ডিগ্রির নিচে, ময়মনসিংহে ৪ ডিগ্রির নিচে, খুলনা ও বরিশালে ৮ ডিগ্রির নিচে এবং চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য ৫ ডিগ্রিতে নেমে এসেছে। শীতের অনুভূতি বাড়ার অন্যতম কারণ হচ্ছে এটি। বেশিরভাগ জেলাতেই সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কমে যাওয়াতে শীতের অনুভূতি বৃদ্ধি পাচ্ছে এবং কোথাও কোথাও তা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তিনি বলেন,সূর্যের কিরণকাল থাকে কম। সূর্য ওঠার দুই ঘণ্টা পর থেকে সূর্য অস্ত যাওয়ার দুই ঘণ্টা পূর্বাব্দী সময়কে বলা হয় কিরণকাল। স্বাভাবিক সময়ে সূর্যের কিরণকাল ৮ থেকে ১২ ঘণ্টা হলেও এখন তা কমে দাঁড়িয়েছে চার থেকে পাঁচ ঘণ্টা’। ফলে ভূ-পৃষ্ঠ উত্তপ্ত হতে না পারায় মাটি শীতল থাকে এবং তীব্র শীত অনুভূত হয়। আবহাওয়াবিদগণ বলছেন, বর্তমানে পশ্চিমা বাতাসের গতিবেগও বেড়ে ঘণ্টায় ১২ কিলোমিটার পর্যন্ত উঠছে । বিরাজ করছে দুপুর পর্যন্ত, কোথায় কোথাও দিনভর ঘন কুয়াশা। তারপরও নেই সূর্যের উজ্জ্বল কিরণ। বিশেষ করে কনকনে পশ্চিমা বাতাসে যেন মাঘের শীতের আমেজ পাওয়া যাচ্ছে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, আগামী দু’দিনে আবহাওয়ার তেমন পরিবর্তন নেই। আগামীকাল সোমবার দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে পরদিনই ফের কমার আভাস রয়েছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে। তিনি আরও বলেন, আগামী ১৮ ও ১৯ জানুয়ারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে কুয়াশা কেটে গেলেও সে সময় শীত আরও বাড়তে পারে।

আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে জানান, দেশব্যাপী চলমান কুয়াশার বিস্তার থাকবে সোম-মঙ্গলবার পর্যন্ত। শক্তিশালী পশ্চিমা লঘুচাপের প্রভাবে ১৭ থেকে ১৯ জানুয়ারি দেশব্যাপী উল্লেখযোগ্য পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় ১২ ঘণ্টা এগিয়ে এসেছে। বৃষ্টির পরই সারাদেশে ভারী কুয়াশার বিস্তার লাভ করবে। এ জন্য ১৫ জানুয়ারির পর আলু চাষিদের কৃত্রিম সেচ না দেওয়া ভালো। এতে বৃষ্টির পানি ক্ষেতে জমে যাওয়ার সম্ভাবনা কমবে। সম্ভাব্য মোট বৃষ্টিপাতের পরিমাণ ২৫ থেকে ৭৫ মিলিমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের মূল অংশ অতিক্রম করার সম্ভাবনা রয়েছে খুলনা, রাজশাহী, বরিশাল ও ঢাকা বিভাগের জেলাগুলো ও চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের জেলাগুলোর উপর দিয়ে। সম্ভাবনা বেশি ১৭ জানুয়ারি মধ্যরাতের পর থেকে ১৮  জানুয়ারি বেলা ৩ টার মধ্যে মূল বৃষ্টিপাত বাংলাদেশের উপর দিয়ে অতিক্রমের।

এদিকে দিনাজপুর, মেহেরপুর, চুয়াডাঙ্গা, রাজশাহী, নীলফামারী, সৈয়দপুর,গোপালগঞ্জ, খুলনা, বরিশাল, রংপুর,পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, কুড়িগ্রাম, রাজশাহী, পাবনা, নওগাঁ, চুয়াডাঙ্গা,কুষ্টিয়াসহ বিভিন্ন জেলা ও উপজেলা সংবাদদাতারা জানান, তীব্র শীতে দুর্ভোগে পড়েছে মানুষ। শীতের কারণে মানুষ ঘর থেকে কম বের হচ্ছে। শ্রমজীবী মানুষের আয় কমেছে। ওদিকে হাসপাতালে শিশু ও প্রবীণ রোগীর ভিড় বাড়ছে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, লাইভ ভিডিও, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে