; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  কেউ কেউ গুজব রটাচ্ছে দেশকে অস্থিতিশীল করতে:প্রধানমন্ত্রী   দুর্গাসাগরে চাঞ্চল্যকর হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেফতার   সেন্ট মার্টিনে উঠছে একের পর এক রিসোর্ট কেয়াবন ও নারকেলগাছ কেটে   ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস

আইন মহাবিদ্যালয়ের সভাপতি-অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন বরিশালে

Shongrami Bangla
9:20 am, January 21, 2024

বরিশালের শহীদ অ্যাডভোকেট আবদুর রব সেরনিয়াবাত আইন মহাবিদ্যালয়ের সভাপতি আনোয়ার হোসেন ও বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোস্তফা জামাল খোকনের বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে।

আইন মহাবিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং বরিশালের সর্বস্তরের জনগণের পৃথক ব্যানারে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে নগরের অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন আবুল ফারুক, মেহেদি হাসান, রুম্মান, জামাল সরদারসহ আইন মহাবিদ্যালয়ের সাবেক-বর্তমান শিক্ষার্থী ও স্থানীয়রা। এতে অংশগ্রহণকারীরা বলেন, আনোয়ার হোসেন ২০২২ সালে কৌশলে ৬৭ বছরের পুরোনো শহীদ অ্যাডভোকেট আবদুর রব সেরনিয়াবাত আইন মহাবিদ্যালয়ের সভাপতি হন। এরপর তারই পরিচিতজন মোস্তফা জামান খোকনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদে বসানো হয়। তারা দায়িত্বের সুবাদে কলেজের ফান্ডের অর্থ বিভিন্নভাবে খরচের পাঁয়তারা করেই চলছেন। এছাড়া শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ, মৌখিক পরীক্ষার সময় শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ নেওয়া, নিয়োগে অনৈতিক সুবিধা দেওয়া-নেওয়ারও অভিযোগ রয়েছে আনোয়ার হোসেনের বিরুদ্ধে। এসময় আয়োজকরা লিখিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গত কয়েক বছরে আইন মহাবিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে নিয়মবহির্ভূত কর্মকাণ্ডের কথা তুলে ধরেন।

বক্তারা আইন মহাবিদ্যালয়ে অবৈধভাবে শিক্ষক নিয়োগ, টাকা উত্তোলন ও আত্মসাতের ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন, সেইসঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ ও বিচার দাবি করেন। বরিশালের সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি করেছেন, বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিএম কলেজের সাবেক ভিপি আনোয়ার হোসেন সম্প্রতি প্রধানমন্ত্রী, পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতকে নিয়ে কটূক্তি করেছেন। তাই তাকে বহিষ্কার ও শাস্তির দাবি জানিয়েছেন তারা।

গত ৯ জানুয়ারি রাতে শহীদ অ্যাডভোকেট আবদুর রব সেরনিয়াবাত আইন মহাবিদ্যালয় ক্যাম্পাসে মারধরের শিকার হন আনোয়ার হোসেন। তাকে রক্ষা করতে গিয়ে লাঞ্ছনার শিকার হন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তফা জামান খোকন। যে ঘটনায় আরিফুর রহমান অপু, আজিমসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলাও হয়। মামলায় উল্লেখ করা হয়, চাঁদার টাকা না দেওয়ায় ওই হামলার ঘটনা। তবে আরিফুর রহমান অপু জানিয়েছেন, নানান অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মামলাটি করা হয়েছে। অপু দাবি করেন, আইন মহাবিদ্যালয়ের পরিচালনার দায়িত্বে সবসময় জেলা প্রশাসনের কর্মকর্তারা ছিলেন। কিন্তু আনোয়ার হোসেন কৌশলে আইন মহাবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতির পদটি বাগিয়ে নেন। তার শুরু থেকে এ পর্যন্ত সব কর্মকাণ্ড তদন্ত করে দেখা হোক। এতে নিয়োগ থেকে শুরু করে আর্থিক সংশ্লিষ্টতার প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি ও জালিয়াতি খুঁজে পাওয়া যাবে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, শিক্ষা, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে