রাত ৯:৩৭ ; শনিবার ; ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে

গরম কমেনি বরিশাল নগরীতে স্বপ্নের বৃষ্টি ।

Shongrami Bangla
৬:৩৫ অপরাহ্ণ, মে ২৪, ২০২১

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর প্রভাবে দীর্ঘ তাপদাহের পর স্বস্তির বৃষ্টি শুরু হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে আটটার পর থেকে নগরীতে বৃষ্টি শুরু হয়। বহু কাংখিত বৃষ্টিতে গরম আবহাওয়ায় কিছুটা হলেও শীতলভাব এসেছে। ঘুর্নিঝড়ের আতংকের মধ্যেও এ বৃষ্টিপাতে নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিন ধরে গরমে অতিষ্ট নগরবাসীর কাছে বৃষ্টি শান্তির পরশ বুলিয়েছে। ঝড়ের আতংক বৃষ্টির কাছে গৌন হয়ে দেখা দিয়েছে। নগরীর এক বাসিন্দা বৃষ্টিপাতের পর মন্তব্য করেছেন, কতদিন বৃষ্টি দেখি না। এদিকে, আবহাওয়া বিভাগের সর্বশেষ বুলেটিনে জানা গেছে, ইয়াস পায়রা বন্দর থেকে ৬০৫ কিলোমিটার দক্ষিনে অবস্থান করছে। ঝড়টি উত্তরÑউত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ বুধবার ভোরে ভারতের উত্তর উড়িষ্যাÑপশ্চিমবঙ্গÑখুলনা উপকুল অতিক্রমের কথা বলা হয়েছে। তবে আবহাওয়া বিভাগের ‘ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথ’এর মানচিত্র অনুযায়ী ইয়াস-এর বাংলাদেশ উপকুলে অঘাতের সম্ভাবনা কম। তাই বৃষ্টি নগরবাসীর কাছে আতংক হিসেবে ধরা দেয়নি। তবে সোমবারও বরিশাল সহ সমগ্র দক্ষিণ উপকুলে ছিল কাঠফাটা রোদ। গতকাল সোমবারও বরিশালের তাপমাত্রার পারদ ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াসে। আগেরদিন মৌসুমের দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। চলতি মাসে স্বাভাবিক ১৭৫ মিলিমিটারের স্থলে ২৪ দিনে বরিশালে সর্বমোট বৃষ্টি হয়েছে ২১ দশমিক ৬ মিলিমিটার। টানা আটমাস পর বৃষ্টির দেখা পেয়ে নগরবাসী উচ্ছসিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। অনেকে বৃষ্টিপাত স্বপ্নের বৃষ্টিপাত হিসেবেও অভিহিত করেছেন। অনেক নগরবাসী বৃষ্টিতে ভিজে শরীর জুড়িয়েছেন। বরিশাল আবহাওয়া অফিসের জেষ্ঠ্য পর্যবেক্ষক প্রনব কুমার রায় জানিয়েছে, ঝড়ের প্রভাবে রাত আটটা থেকে বৃষ্টি শুরু হয়েছে। রাত ৯টা পর্যন্ত ৫ মিলি মিটার বৃষ্টিপাত হয়েছে। ঝড়ের প্রভাবে শুরু হওয়া বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিপাতের সময়ক্ষন কম হওয়ায় গরম তেমন একটা কমেনি।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে