; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

দুই পক্ষের মধ্যে হাতাহাতি শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে

Shongrami Bangla
11:32 am, February 21, 2024

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এ সময় দুই নারী কর্মকর্তাকে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগ দিয়েছে একটি পক্ষ। একই সঙ্গে এই ঘটনার বিচার দাবিতে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন তাঁরা।প্রত্যক্ষদর্শী, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রেজিস্ট্রারের দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়টিতে অফিসার্স অ্যাসোসিয়েশন নামে কর্মকর্তাদের একটি সংগঠন রয়েছে। সংগঠনটির সদস্যরা এখন দুই ভাগে বিভক্ত হয়ে গেছেন। সম্প্রতি একটি পক্ষ পাস্ট ডিরেক্ট রিক্রুটেড অফিসার্স অ্যাসোসিয়েশন নামে নতুন একটি সংগঠন তৈরি করেছে। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। সকাল সোয়া আটটার দিকে শহীদ মিনারে গিয়ে দুই পক্ষ মুখোমুখি হয়। প্রথমে অফিসার্স অ্যাসোসিয়েশন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। পরে পুষ্পস্তবক নিয়ে শহীদ মিনারের সামনে যান নতুন সংগঠনের কর্মকর্তারা। এ সময় তাঁদের পুষ্পার্ঘ্য অর্পণে বাধা দেন অফিসার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তি শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ঘটনাস্থলে এসে দুই পক্ষকে শান্ত করেন।

নতুন সংগঠন পাস্ট ডিরেক্ট রিক্রুটেড অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জি এম শামসাদ ফকরুলের দাবি, তাঁরা পুষ্পস্তবক নিয়ে শহীদ মিনারের সামনে যাওয়ার পরপরই অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতারা বাধা দেন। তাঁদের পুষ্পস্তবকে থাকা সংগঠনের নামসংবলিত ব্যানার ছিঁড়ে ফেলেন। এরপর দুই নারী কর্মকর্তাকে লাঞ্ছিত করেন। তাঁরা ঘটনার বিচার চেয়ে রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

শামসাদ ফকরুল আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ধরনের ঘটনা ন্যক্কারজনক। আমরা এর বিচার চাই। বিচার না হওয়া পর্যন্ত আমরা কর্মবিরতিতে থাকব।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, লাইভ ভিডিও, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে