সন্ধ্যা ৭:৩১ ; বৃহস্পতিবার ; ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা

৩ অভিযোগে ঝালকাঠি সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থীকে শোকজ

Shongrami Bangla
৬:০৪ পূর্বাহ্ণ, মে ৯, ২০২৪

৩ অভিযোগে ঝালকাঠি সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থীকে শোকজ
নোটিসে শনিবার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তাকে শোকজের জবাব দিতে বলা হয়েছে।ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের তিন অভিযোগে ঝালকাঠির সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী খান আরিফুর রহমানকে কারণ দর্শানোর নোটিস দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। শুক্রবার বিকালে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুস ছালেক এ নোটিস করেছেন। নোটিসে শনিবার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

অভিযোগ তিনটির বিষয়ে নোটিসে বলা হয়েছে, “ঝালকাঠি সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একজন প্রার্থী হিসেবে আপনি (খান আরিফুর রহমান) উপজেলার বিভিন্ন স্থানে প্লাস্টিক ব্যানার ব্যবহার করেছেন; বিপুল লোকজনের সমাগম ঘটিয়ে মোটরসাইকেল শোডাউন করেছেন; একটি গাড়িতে একের অধিক মাইক ব্যবহার করে প্রচারণা চালিয়েছেন এবং বিনয়কাঠি ইউনিয়নের সুগন্ধিয়া মুসলিম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে কয়েক শতাধিক লোকজন নিয়ে স্থানীয় জাতীয় সংসদ সদস্যের নাম ব্যবহার করে আপনার প্রতীকের পক্ষে প্রচারণা চালিয়েছেন যার ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে এবং যা নির্বাচন পরিচালনা সংশ্লিষ্টদের দৃষ্টিগোচর হয়েছে।

“এ ধরনের কর্মকাণ্ডে উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬ এর বিধি ৮ (৯), ১৩ (ক) এবং ২১ (১) এর সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে।”এ অবস্থায়, উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০১৬ এর একাধিক বিধিভঙ্গ করে প্রচার-প্রচারণা করায় কেন তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার লিখিত ব্যাখ্যা ৪ মে’র মধ্যে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে দাখিল করতে হবে বলেও শোকজে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে খান আরিফুর রহমানের ব্যবহৃত ফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
এদিকে, ঝালকাঠি সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিন চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ঝালকাঠি জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি খান আরিফুর রহমান, ঝালকাঠি সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুলতান হোসেন খান এবং সদর উপজেলার ৯ নম্বর শেখেরহাট ইউনিয়নের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন খান সুরুজ।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, বরিশাল, বরিশাল বিভাগ, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে