; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

গাঁজা ও ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক

Shongrami Bangla
4:38 am, July 7, 2024

বরিশাল মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ৫ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে এক কেজি গাঁজা ও ৬৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গতকাল (শুক্রবার) নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়েছে বলে গতকাল শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিএমপির মিডিয়া সেল।

আটকৃতরা হল, নগরীর ইশরবসু রোড খানবাড়ীর খোরশেদ আলম খানের ছেলে খলিলুর রহমান খান ওরফে জসি (৩২), ২৭ নম্বর ওয়ার্ডের ডেফুলিয়া এলাকার শওকত হাওলাদারের ছেলে মুন্না হাওলাদার (২৪) একই ওয়ার্ডের উত্তর দিয়াপাড়ার আবুল হোসেন হাওলাদারের ছেলে রানা হাওলাদার (২৫), কঠুরাকাঠি এলাকার হাবিবুর রহমান হাওলাদারের ছেলে এনায়েত হোসেন হাওলাদার (৩৮) ও ২৮ নম্বর ওয়ার্ডের তেতুল তলা এলাকার বাসিন্দা আমানুল হকের ছেলে  মোস্তাফিজুর রহমান রিফাত (২০)।

পুলিশ জানায়, গত শুক্রবার বরিশাল মেট্রোপলিট গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রাত ২ টায় নগরীর গোড়াচাদ দাশ রোডের তিন রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করেন। এসময় ৪০ পিস ইয়াবাসহ খলিলুর রহমান খান ওরফে জসিকে আটক করা হয়।

এর আগে একই দিন দুপুর ১২ টায় নগরীর দিয়াপাড়া কবির শিকদার ভিলা সামনে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ মোস্তাফিজুর রহমান রিফাতকে, সন্ধ্যা ৬ টায় উত্তর দিয়াপাড়া আবু ম্যানসনের সামনে অভিযান চালিয়ে ১৭ পিস ইয়াবাসহ মুন্না হাওলাদার, রানা হাওলাদার এবং রাত সাড়ে ১১ টায় নগরীর কাশিপুর বাজারের মোটরসাইকেল স্ট্যান্ড থেকে ১ কেজি গাঁজাসহ এনায়েত হোসেন হাওলাদারকে আটক করে এয়ারপোর্ট থানা পুলিশ।

এসময় মেহেন্দিগঞ্জের বুড়ির পোল গ্রামের কাশেম হাওলাদারের ছেলে সবুজ হাওলাদার (৩৫) পালিয়ে যায়। পলাতকসহ আটকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন বিএমপির মিডিয়া সেলের উপ পরিদর্শক (এসআই) তানজিল আহমেদ।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল, বরিশাল বিভাগ, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে