; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

মামুন মিয়া কে ??

Shongrami Bangla
4:58 am, July 7, 2024

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ছোটপর্দার পাশাপাশি বড়পর্দায়ও অভিনয় শুরু করেছেন। ভাবনা মূলত সামাজিকমাধ্যমে সবসময় সরব থাকেন। তার উপস্থিতি মানেই বিতর্ক। বিভিন্ন সময় ছবি পোস্ট করে কটাক্ষের শিকার হন তিনি। মাঝে মধ্যে এর জবাবও দেন ভাবনা। সম্প্রতি তার পোস্টের ছবি নিয়ে অশ্লীল মন্তব্য করেন একজন নেটিজেন। ‘মামুন মিয়া’ নামে একটি আইডি মন্তব্য করে— ‘আরও একটু নিচু হয়ে বসলে ভালো লাগত’। অভিনেত্রী তার সেই মন্তব্যের পাল্টা জবাব দেন। কে এই মামুন মিয়া, কি তার পরিচয় তা সামাজিকমাধ্যমে বিস্তর কিছু জানা না গেলও ফেসবুক আইডিতে তিনি ‘ডিজিটাল ক্রিয়েটর’ হিসাবে পরিচয় দিয়েছেন। অভিনেত্রী ভাবনার পোস্ট করা ছবিতে সেই ‘মামুন মিয়া’ মন্তব্য করেছেন— ‘আরও একটু নিচু হয়ে বসলে ভালো লাগত’। এরপরই ভাবনা সেই মন্তব্যে দৃষ্টি পড়লে, তার স্ক্রিনশট নিয়ে ফেসবুক পেজে মামুন মিয়াকে ট্যাগ করে একটি পোস্ট দেন। এরপর ক্যাপশনে ভাবনা লেখেন— এসব মানুষের অনেক লাইম লাইট দরকার। ‘মামুন মিয়া’ সে তার ফেসবুকে লিখে রেখেছে ‘ডিজিটাল ক্রিয়েটর’। তার পরিবার, প্রেমিকা, বউ, বন্ধু— সবার দেখা দরকার সে কেমন কমেন্ট করেন।সেই পোস্টে মন্তব্যের ঘরে শুরু হয় চারদিকে আলোচনা-সমালোচনা আর নিন্দার ঝড়। যদিও অশ্লীল ইঙ্গিত করা মামুন মিয়া আর কোনো মন্তব্য করেননি। সামাজিকমাধ্যমে এর আগেও বিভিন্ন সময় ভাবনা কটাক্ষের শিকার হয়েছেন। স্লিভলেস ব্লাউজ পরে বইমেলায় গিয়ে নেটিজেনদের বিতর্কের মুখে পড়েছিলেন এ অভিনেত্রী। নেটিজেনদের এসব মন্তব্যের জবাব দিতে ভুল করেননি ভাবনা।

উল্লেখ্য, ঢালিউড অভিনেত্রী ভাবনা মূলত ছোটপর্দার অভিনেত্রী। পাশাপাশি বড়পর্দায়ও অভিনয় শুরু করেছেন তিনি। অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় নাম লেখান ভাবনা। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন কলকাতার পরমব্রত চ্যাটার্জি। এ ছাড়া এর মধ্যেই কাজ শেষ করেছেন ‘দামপাড়া’, ‘যাপিত জীবন’ ও ‘পায়েল’ সিনেমার কাজ। বর্তমানে তার হাতে কয়েকটি সিনেমাও রয়েছে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে