; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

যুবককে পিটিয়ে হত্যা বরিশালে ডাকাত সন্দেহে

Shongrami Bangla
6:42 am, August 14, 2024

বরিশালে ডাকাত সন্দেহে রাসিব আকন (২০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ আগস্ট) ভোর ৫টার দিকে নগরীর চৌমাথা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাসিব আকন বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ছোপখালী ৩ নং ওয়ার্ডের বাসিন্দা ইউনুস আকনের ছেলে। তার মরদেহ বর্তমানে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে।

জানা গেছে, ইউনুস আকন ও তার ছেলে রাসিব আকন হবিগঞ্জে থেকে টিউবয়েল বসানো, মেরামতের কাজ করতেন। সোমবার (১২ আগস্ট) হবিগঞ্জ থেকে বাড়ির উদ্দেশ্যে প্রথমে ঢাকায় আসেন রাসিব। সেখান থেকে বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনালে এসে নামেন রাত ৩টার দিকে। নথুল্লাবাদে কিছু সময় থেকে ভোর পৌনে ৫টার দিকে রুপাতলী বাস টার্মিনালের উদ্দেশ্যে ব্যাটারিচালিত ইজিবাইকে ওঠেন। ভোর ৫টার দিকে ইজিবাইকটি বরিশালের চৌমাথা অতিক্রমকালে শিক্ষার্থীরা আটকে তল্লাশি চালায়। এ সময় রাসিবের ব্যাগে জামাকাপড়, পানির বোতল ও একটি ছুরি পাওয়া যায়।

রাসিবের স্বজনরা দাবি করেছেন, রাসিব চাপকলের মিস্ত্রিদের টিমে থাকতো ও রান্নাবান্নার কাজ করতো।

নিহত রাসিবের মা শিউলী বেগম বলেন, আমার ছেলে বিড়ি-সিগারেট কিছুই খায় না। ওর বয়স ২০ বছর। ও বাবার সাথে সিলেটে থাকতো। ও চাপকলের কাজ পারতো। ভোররাতে আমাকে কল দিয়েছে। আমি অনেক লোকের কথার মধ্যে ওর কোনো কথা শুনতে পারিনি। ভোরে খবর পাই আমার ছেলেকে থানায় নিয়েছে। শুনেছি ছাত্ররা গাড়ি থেকে নামিয়ে পিটিয়ে মেরে ফেলেছে। আমার বাবাতো (রাসিব) আমারে কিছুই বলতে পারে নাই। আজ (মঙ্গলবার) দুপুরে এসে দেখি কোতয়ালি থানার মেঝেতে শুইয়ে রেখেছে। সেখানেই মারা গেছে আমার বাজান। সেখান থেকে হাসপাতালে নিয়ে আসছে।

তিনি বলেন, আমি বাড়িতে একা থাকি। আমার জন্য একটা টর্চ লাইট কিনে এনেছিল। সেই লাইটও নিয়ে গেছে মারধরকারীরা। লাইটটিও নেই ব্যাগে।

নিহতের চাচাতো ভাই আব্দুর রাজ্জাক বলেন, জমিজমা নিয়ে বিরোধে একটা মামলার হাজিরার তারিখ ছিল। রাসিব সেই তারিখে হাজিরা দিতে বাড়ি আসতেছিল। গতকাল রাত ৮টার দিকে বরগুনার গাড়িতেই উঠেছিল। ছাত্ররা আমাকে বলেছে বরগুনার সেই গাড়িতে যাত্রী না থাকায় নথুল্লাবাদে নামিয়ে দেয়। সেখান থেকে অটো গাড়িতে করে রূপাতলী যাচ্ছিল।

রূপাতলী থেকে বরগুনার গাড়ি ছাড়ে। ছাত্ররা গাড়ি থেকে নামিয়ে ব্যাগ তল্লাশি করে একটি ছুরি পায়। রাসিব ছাত্রদের বলেছে, সে রান্নাবান্নার কাজ করে। রান্নাবান্নার কাজের ছুরি। চেকপোস্টের ছাত্ররা রাসিবকে বেধড়ক মারধর করে। আমাদের একটি নম্বর থেকে ৭টা ৪৫ মিনিটে একটা কল দিয়ে একজনে বলে, আপনার ভাইকে সন্দেহমূলক আটকেছি। আপনারা আসেন। আমরা বরগুনা থেকে এসে ওই নম্বরে কল দিলে জানায় চৌমাথায় যেতে। আমরা চৌমাথায় গিয়ে না পেয়ে পুনরায় কল করলে কোতয়ালি থানায় যেতে বলে। আমরা থানায় গিয়ে দেখি ফ্লোরে ফেলে রাখা।

রাজ্জাক বলেন, ধরে নিলাম রাসিবের কাছে ছুরি বা অস্ত্র পাওয়া গেছে। কিন্তু তাকে কেন মারা হলো। তাকে পুলিশের হাতে দিত, সেনাবাহিনীর হাতে দিতো। আইনের হাতে সোপর্দ করতো। আইন কেন ছাত্ররা হাতে নিল।

রাসিবকে থানা ও হাসপাতালে নেওয়া সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ডিগ্রির শিক্ষার্থী শেখ সাফায়েত বলেন, পুলিশ-ট্রাফিক না থাকায় আমরা সড়কে কিছুদিন ধরেই দায়িত্ব পালন করছিলাম। ভোররাতে তাকে (রাসিব) তল্লাশি করা হলে ব্যাগের মধ্যে একটি রামদা পাওয়া যায়। ফজরের নামাজের ২০/৩০ মিনিট পর এটা দেখে অনেক লোক জড়ো হয়ে যায়। মানুষ রামদা দেখে বলে, ডাকাত মারেন না কেন। এরপর হট্টোগোলের সৃষ্টি হয় এবং তাকে মারধর করে। পাশেই একটি বাস থেকে আমরা মাদকদ্রব্য উদ্ধার করি। এজন্য ওই ছেলেকে নিয়ে থানায় পৌঁছাতে দেরি হয়। থানায় নিয়ে তার সাথে যা পেয়েছি, ৫/৬টি লাইটার সেগুলো জমা দেই থানায়। ওসি আমাদের বলেছেন, আহতকে হাসপাতালে নিয়ে ৫/১০ মিনিটের যে চিকিৎসা দরকার তা দিতে। এরপর আমরা হাসপাতালে নিয়ে এসেছি।

তিনি বলেন, যে মারা গেছে তার ভিডিও বক্তব্য আমরা নিয়েছি। সে স্বীকার করেছে যে সে ঝামেলা করে এসেছে। এছাড়া তার সাথে থাকা অস্ত্রে আমরা রক্ত লেগে আছে দেখেছি।

পিটিয়ে কাউকে হত্যা করা ঠিক কিনা- প্রশ্ন করা হলে এই শিক্ষার্থী বলেন, আপনারা জানেন ডাকাতের একটা প্রকোপ দেখা দিয়েছে। এই কারণে সাধারণ মানুষের মধ্যে একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। যার কারণে মানুষজন-উৎসুক জনতা এটা করেছে।

কোতয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাঈনুল ইসলাম বলেন, বেলা ১১টার দিকে ছাত্ররা ডাকাত সন্দেহে মারধর করে একজনকে থানায় নিয়ে আসে। সিনিয়র স্যাররা আহতকে আগে চিকিৎসার জন্য পাঠান। হাসপাতালে চিকিৎসকরা ইসিজি করে জানালো সে (রাসিব) আর বেঁচে নেই। এ ঘটনায় এখন পর্যন্ত অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করছি। তবে নিহতের পরিবার যদি মামলা করতে চায় তারা করতে পারে। মামলা হলে আমরা তদন্ত করে দেখবো।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ জানিয়েছে, ভোর ৫টার দিকে চৌমাথা এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে তাদের কোনো চেকপোস্ট ছিল না।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল, বরিশাল বিভাগ, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে