; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

জরুরি ছাড়া সব চিকিৎসা বন্ধ শেবাচিমে

Shongrami Bangla
7:41 am, September 4, 2024

চিকিৎসা সেবা বন্ধ রয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে।

সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে চিকিৎসক থাকলেও বন্ধ ছিল বহির্বিভাগের টিকিট কাউন্টার।

এতে করে ভোগান্তিতে পড়েন সাধারণ রোগীরা। জানা গেছে, অন্যান্য বিভাগের চিকিৎসা বন্ধ থাকলেও চালু আছে জরুরি সেবা। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত চলমান পরিস্থিতি বিদ্যমান থাকবে বলে জানিয়েছে ইন্টার্ন চিকিৎসকরা। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান হাসপাতাল পরিচালক।

সরেজমিনে গিয়ে সকাল ৯টা থেকে টিকিট কাউন্টারের সামনে রোগীদের দীর্ঘ লাইন দেখা গেছে। টিকিট না পাওয়ায় চিকিৎসা সেবা নিতে পারছে না রোগীরা। এদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যাই বেশি।

অবশ্য এর আগে সকাল ৮টার দিকে বহির্বিভাগে টিকিট পেয়ে কিছু রোগী চিকিৎসা সেবা নিতে পেরেছেন। নয়টা বাজতেই সেবা বন্ধ হয়ে যায়।

ঝালকাঠি থেকে চিকিৎসা নিতে আসা মরিয়ম বেগম জানান, তিনি তার অসুস্থ নাতী নিয়ে হাসপাতালে এসেছেন। কিন্তু চিকিৎসকের সেবা নিতে পারেননি। মেডিকেল প্রশাসনের কাছে তার অনুরোধ, দ্রুত সমাধান করে রোগীদের ভোগান্তিমুক্ত করা হোক।

ইন্টার্ন চিকিৎসক ডা. মশিউর রহমান বলেন, চিকিৎসকদের সঙ্গে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তাতে করে শেবাচিম ছিল অরক্ষিত। আমাদের নিরাপত্তায় কোনো বাহিনী আসেনি। এ কারণে আমরা এ কর্মসূচি পালন করছি। দুপুর ১২টার দিকে সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে আমাদের নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার করা হয়েছে। তাই মানবিক কারণে জরুরি সেবাসহ বেশ কয়েকটি বিভাগের সেবা চালু রেখেছি। এটি রাত ৮টা পর্যন্ত চলবে। কেন্দ্রীয়ভাবে যে নির্দেশনা আসবে সে অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ নেব।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলামও ইন্টার্ন চিকিৎসকদের কথায় একাত্মতা প্রকাশ করেছেন। তিনি বলেন, আমরা কেন্দ্রীয় নির্দেশনার দিকে তাকিয়ে। চিকিৎসকদের নিরাপত্তার স্বার্থে যে সিদ্ধান্ত আসবে সেটি বাস্তবায়ন করবে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে বরিশাল মেডিকেল এ অঞ্চলের সর্ববৃহৎ একমাত্র চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠান হওয়ায় মানবিক কারণে জরুরি সেবাসহ বেশ কয়েকটি বিভাগের চিকিৎসা সেবা চালু রেখেছি।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে