; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

অপপ্রচারের প্রতিবাদ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে

Shongrami Bangla
11:45 am, September 9, 2024

ঝালকাঠির নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্নার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন নেতাকর্মীরা।

রোববার দুপুর ১২টায় নলছিটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়।  সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না জানান, আমি দীর্ঘদিন ধরে নলছিটিতে বিএনপির রাজনীতির সঙ্গে সপৃক্ত। এর আগে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছি। দলের সুনাম ক্ষুন্ন হোক এমন কোন কাজ আমার অথবা আমার পরিবারের ধারা কখোনো হয়নি।

বরংচ দলের শৃঙ্খলা রক্ষার্থে এবং সুষ্ঠ ধারার রাজনীতি করার লক্ষে নিরলসভাবে কাজ করে আসছি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অসংখ্য মামলার আসামি হয়ে জেল খেটেছি।

বহুবার হামলার শিকার হয়েছি। আওয়ামী দুঃশাসনামলে নির্যাতন সহ্য করেও দল ছেড়ে কখনো যাইনি।  দলকে সুসংগঠিত করার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ব করতে কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, ২০২২ সালে আমাকে নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক করা হয়। নতুন এ দায়িত্ব পেয়ে আমি সংগঠনকে গতিশীল করতে সক্ষম হয়েছি। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর নলছিটির সকল সংগঠনের নেতাকর্মীদের নিয়ে দলের সুনাম বজায় রাখার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছি।
রাত জেগে হিন্দু ভাইদের মন্দির ও ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দিয়েছি।

যেখানেই দুর্বৃত্তায়ন হয়েছে সেখানে গিয়ে নেতাকর্মীদের নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছি। দলের ভিতরে এবং বাহিরে এসব কর্মকান্ডে যখন স্বেচ্ছাসেবক দলের সুনাম বেড়েই চলছে তখন একটি দুস্কৃতকারী চক্র নানা ষড়যন্ত্র শুরু করেছে।

তিনি আরো বলেন, সম্প্রতি কয়েকটি ফেইক আইডি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বেচ্ছাসেবক দল ও আমার সদস্যসচিব সাইদুল কবির রানাসহ সহকর্মীদের নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছে। শিগগিরই এ ব্যাপারে  আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছি।

সংবাদ সম্মেলনে নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, সহসভাপতি এনায়েত করিম মিশু, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল ইসলাম বাদল, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি সরোয়ার হোসেন তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউল কবির মিঠু ও রেজওয়ানুল হকসহ দশ ইউনিয়নের ছাত্রদল, যুবদল, শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে