; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

১৬ জনের মৃত্যু বজ্রাঘাত ও বিদ্যুতায়িত বরিশালসহ সারা দেশে।

Shongrami Bangla
7:48 pm, June 5, 2021

সারাদেশে গত ২৪ ঘণ্টায় বজ্রাঘাত ও বিদ্যুতায়িত হয়ে অন্তত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এনিয়ে দেশের গণমাধ্যমগুলোতে খবর প্রকাশিত হয়েছে। প্রকাশিত সংবাদে জানা গেছে, রাজধানীর মালিবাগে ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। বেলা ২টার দিকে চৌধুরীপাড়ায় আবুল হোটেলের পেছনে সোনামিয়ার গলিতে এ ঘটনা ঘটে।

হাতিরঝিল থানা পুলিশের ওসি আব্দুর রশিদ সাংবাদিকদের বলেন, দুপুরে বৃষ্টির মধ্যে বজ্রপাতের সময় তিনজনের মৃত্যুর খবর পেয়েছেন তারা। এরা হলেন- আব্দুল হক (৬৫), সাবিনা ওরফে পাখি (১০) ও ঝুমা (১২)। তবে বজ্রপাতে নাকি বিদ্যুতায়িত হয়ে তাদের মৃত্যু হয়েছে তা জানাতে পারেননি ওসি। যদিও সাবিনার মা জানিয়েছেন, বিদ্যুতায়িত হয়ে তার মেয়ের মৃত্যু হয়েছে।

রাজধানীর গুলশানে বিদ্যুৎস্পর্শ হয়ে শাহিন (৩৮) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শাহিনের বাবার নাম নুরুল ইসলাম মোল্লা। তার বাড়ি বরিশালে। ঈদের পরই ভবনটিতে কাজ করতে আসেন তিনি। শাহিনের সহকর্মী কামাল হোসেন জানান, গুলশান-১, মহাখালী রোডের ১৩ নম্বরে নির্মাণাধীন একটি ভবনে রডমিস্ত্রি হিসেবে কাজ করতেন শাহিন। থাকতেন ওই ভবনেই। সকালে ভবনটির নিচতলায় কাজ শুরু করার আগ মুহূর্তে লোহার দরজা থেকে বিদ্যুৎস্পর্শ হয়ে অচেতন হয়ে পড়েন তিনি। এরপর তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নারায়ণগঞ্জ সদর উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্মাণাধীন ল্যাবরেটরি ভবনে নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎস্পর্শ হয়ে শফিকুল নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল (২৩) ঢাকার নবাবগঞ্জ থানার বলমন্তচর এলাকার সেন্টু মিয়ার ছেলে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, সন্ধ্যায় বিদ্যুৎস্পর্শ হলে ওই শ্রমিককে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নেয়া হয়। এ সময় সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজধানী ঢাকা জেলার ধামরাইয়ে বজ্রপাতে আব্দুল খালেক নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে বজ্রপাতে মারা যান ওই কৃষক। খালেক উপজেলার কুল্লা ইউনিয়নের বড় কুশুরিয়া এলাকার বাবু ব্যাপারীর ছেলে।

মুজিবনগরে ছাদের ওপর থেকে স্টিলের পাইপ নামানোর সময় বিদ্যুৎ তারে লেগে বিদ্যুৎস্পর্শ হয়ে মিরাজুল ইসলাম (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিরাজুল ইসলাম উপজেলার ভবানীপুর গ্রামের ইউনুস মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ক্রেতার বাড়ির সিঁড়ির কাজ করানোর জন্য ঝর্ণা স্যানিটারির ছাদের ওপর থেকে স্টিল পাইপ নিচে নামাতে যায় মিরাজুল। পাইপ নামাতে গিয়ে ছাদের পাশ দিয়ে বয়ে যাওয়া বিদ্যুৎতের লাইনের সঙ্গে অসাবধানতাবসত স্টিলের পাইপ স্পর্শ করে। এতে সে বিদ্যুৎস্পর্শ হয় এবং ঘটনাস্থলের তার মৃত্যু হয়। খবর পেয়ে মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেমসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। তিনি জানান, প্রাথমিক তদন্তে বিদ্যুৎস্পর্শ হয়ে তার মৃত্যু হয়েছে এমন প্রমাণ পেয়েছি। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে।

এদিকে বজ্রাঘাতে ৬ জেলায় ৯ কৃষকের মৃত্যু হয়েছে। তার মধ্যে রয়েছে নরসিংদীতে ২, শরীয়তপুরে ২, ঢাকায় ১, মাদারীপুরে ১, হবিগঞ্জে ১ জামালপুরে ১ ও ভোলায় একজন।

 

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
ঝালকাঠি, দেশজুড়ে, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড, স্বাস্থ্য

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে