; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  কেউ কেউ গুজব রটাচ্ছে দেশকে অস্থিতিশীল করতে:প্রধানমন্ত্রী   দুর্গাসাগরে চাঞ্চল্যকর হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেফতার   সেন্ট মার্টিনে উঠছে একের পর এক রিসোর্ট কেয়াবন ও নারকেলগাছ কেটে   ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস

আমাদের জন্য সামনে বড় যুদ্ধ অপেক্ষা করছে : তারেক রহমান

Shongrami Bangla
2:53 pm, December 30, 2024

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগে দুই হাজার মানুষকে হত্যা করেছে। আর ৩০ হাজার মানুষকে রক্তাক্ত করেছে। বাংলাদেশ এখন স্বৈরাচার মুক্ত। এখন সামনে বড় একটি যুদ্ধ অপেক্ষা করছে আমাদের জন্য।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে নীলফামারী জেলা সদরের লক্ষীচাপা ইউনিয়নের দুবাছুরি মাদ্রাসা মাঠে নিহত গোলাম রব্বানীর পরিবারকে নবনির্মিত ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে যে আন্দোলন সংগ্রাম করে আসছে সেগুলো বাস্তবায়নের সময় এসেছে। মানুষের বিভিন্ন রকম সমস্যা রয়েছে। এই সমস্যা নিরসনের জন্য প্রয়োজন নির্বাচিত সরকারের। এজন্য নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করতে হবে।

তারেক রহমান বলেন, সাম্যের বাংলাদেশ গড়তে বিএনপি ৩১ দফা ঘোষণা করেছে। সামনের দিনগুলো হচ্ছে দেশ গড়ার। এই দেশকে গড়তে হলে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি জনগণের দল, তাই জনগণের সমর্থন নিয়েই ক্ষমতায় আসতে চায়। জনগণের সমর্থন না থাকলে বিএনপি এগিয়ে যেতে পারবে না। জনগণই বিএনপির মূল শক্তি।

তিনি বলেন, স্বৈরাচার সরকারকে পালিয়ে যেতে আমরা জনগণের সর্মথন নিয়ে আন্দোলন করেছি। বিএনপি দেশ ও জনগণের জন্য কাজ করতে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামী দিনেও দেশের উন্নয়নে ও জনগণের জন্য একটি সুখী ও সমৃদ্ধ দেশ গঠনে কাজ করবে বিএনপি। বিএনপির নেতাকর্মীরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

অনুষ্ঠানে ২০১৪ সালের জানুয়ারিতে র‌্যাবের ক্রসফায়ারে নিহত লক্ষীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ গোলাম রব্বানীর পরিবারকে ছয় লাখ টাকা দিয়ে নির্মিত বাড়ির চাবি হস্তান্তর করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

‘আমরা বিএনপি পরিবার’র আহবায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও আমিনুল ইসলাম প্রমুখ।

এসময় আরো বক্তব্য রাখেন নীলফামারী জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার, সাধারণ সম্পাদক জহুরুল আলম, পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।

এরআগে চাবি হস্তান্তর অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নীলফামারী, দিনাজপুর ও পঞ্চগড় জেলার ১২ জনের মাঝে ৬ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল বিভাগ, বিনোদন, মন্তব্য প্রতিবেদন, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে